Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ঈদের আগে গো-রক্ষার নিয়মে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে শংসাপত্র বাধ্যতামূলক করল নবগঠিত বিজেপি সরকার

পশ্চিমবঙ্গে সদ্য গঠিত বিজেপি সরকার রাজ্যে গোরক্ষা সংক্রান্ত আইন কড়াভাবে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে বুধবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, নির্দিষ্ট শংসাপত্র ছাড়া কোনওভাবেই গরু, ষাঁড়, বলদ, বাছুর, মোষ বা মোষের বাছুর জবাই করা যাবে না।সরকারি নির্দেশ অনুযায়ী, পশু জবাইয়ের আগে একটি ‘ফিটনেস সার্টিফিকেট’ বাধ্যতামূলক করা হয়েছে। এই শংসাপত্র দেবেন সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশুচিকিৎসক যৌথভাবে। তবে এই অনুমতি শুধুমাত্র সেইসব পশুর ক্ষেত্রেই দেওয়া হবে, যাদের বয়স ১৪ বছরের বেশি এবং যারা আর কাজ বা প্রজননের উপযুক্ত নয়। এছাড়াও বয়সজনিত সমস্যা, গুরুতর আঘাত, শারীরিক বিকৃতি বা অসাধ্য রোগে আক্রান্ত পশুর ক্ষেত্রেও অনুমতি মিলতে পারে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুধুমাত্র পুরসভা অনুমোদিত বা নির্দিষ্ট কসাইখানাতেই পশু জবাই করা যাবে। কোনওভাবেই প্রকাশ্য জায়গায় বা খোলা এলাকায় পশু জবাই করা চলবে না। আইন ভাঙলে ছয় মাস পর্যন্ত জেল, এক হাজার টাকা জরিমানা বা উভয় শাস্তির বিধান রাখা হয়েছে।রাজ্য সরকারের দাবি, এটি নতুন কোনও আইন নয়। বহু পুরনো ‘ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট, ১৯৫০’ এবং কলকাতা হাই কোর্টের ২০১৮ সালের নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলিতে বেআইনি গবাদি পশুর বাজার, অনিয়ন্ত্রিত কসাইখানা এবং পাচার রুখতেও প্রশাসন সক্রিয় হচ্ছে। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে।তবে এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কারণ কয়েক সপ্তাহের মধ্যেই ঈদুল আযহা। বিরোধীদের একাংশের অভিযোগ, এই সিদ্ধান্তের ফলে কুরবানির প্রচলিত প্রথা এবং মুসলিম কসাই ও পশু ব্যবসায়ীদের জীবিকায় প্রভাব পড়তে পারে। তাঁদের দাবি, ধর্মীয় আবেগকে সামনে রেখে সরকার রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করছে।অন্যদিকে বিজেপি সমর্থকদের বক্তব্য, পশু সুরক্ষা এবং আইন মেনে চলার স্বার্থেই এই সিদ্ধান্ত জরুরি ছিল। গরু রক্ষার প্রশ্নে বহুদিন ধরেই বিজেপির স্পষ্ট অবস্থান রয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর সেই অবস্থানই কার্যকর করতে শুরু করেছে নতুন সরকার। উল্লেখ্য, দেশের আরও কয়েকটি রাজ্যেও গবাদি পশু জবাই নিয়ে একই ধরনের আইন চালু রয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories