Saturday, September 5, 2026
30 C
Kolkata

সন্ত্রাসবাদে মদত দিলে ফল ভালো হবে না, পাকিস্তানকে কড়া বার্তা ভারতের সেনাপ্রধানের

সন্ত্রাসবাদে মদতের অভিযোগ তুলে ফের পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিল ভারত। পাকিস্তান যদি জঙ্গি কার্যকলাপে সমর্থন দেওয়া এবং ভারতবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যায়, তবে তার পরিণতি শুভ হবে না— স্পষ্ট বার্তা দিলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।

শনিবার দিল্লিতে এক আলোচনাচক্রে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান বলেন, পাকিস্তানকে ঠিক করতে হবে তারা ভবিষ্যতে আন্তর্জাতিক ভূরাজনীতিতে একটি রাষ্ট্র হিসেবে টিকে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়। তাঁর মন্তব্য, “পাকিস্তান যদি জঙ্গিদের আশ্রয় দেওয়া চালিয়ে যায়, তবে তারা ভূগোলের অংশ হয়ে থাকবে, না ইতিহাস হয়ে যাবে— সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।”

পহেলগাঁও হত্যাকাণ্ডের পর গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তান-এর মধ্যে চার দিনের সামরিক সংঘর্ষ আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়, ‘সিঁদুর অভিযান’-এর সময় আকাশপথে কৌশলগত সুবিধা উল্লেখযোগ্যভাবে ভারতের দখলেই ছিল।

গত বছরের ৭ মে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটিকে লক্ষ্য করে নির্দিষ্ট সামরিক অভিযান চালায়। ভারতের দাবি ছিল, শুধুমাত্র সন্ত্রাসবাদী পরিকাঠামোকেই নিশানা করা হয়েছিল। এরপর পাল্টা প্রতিক্রিয়ায় সংঘর্ষ শুরু হয় দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে, যা টানা চার দিন ধরে চলে। অবশেষে ১০ মে সন্ধ্যায় দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি কার্যকর হয়।

সিঁদুর অভিযানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রতি ভারতীয় সেনা, নৌবাহিনী ও বায়ুসেনা যৌথভাবে কঠোর বার্তা দেয়। যৌথ বিবৃতিতে জানানো হয়, নিয়ন্ত্রণরেখা বা এলওসি-র ওপারে কোনও সন্ত্রাসবাদী ঘাঁটি নিরাপদ নয় এবং ভারত প্রয়োজন অনুযায়ী সময় ও কৌশল বেছে নিয়ে সন্ত্রাসের পরিকাঠামোর বিরুদ্ধে পদক্ষেপ নেবে।

এই আবহেই সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্যকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories