Saturday, September 5, 2026
30 C
Kolkata

বেকারদের আড়শোলার সাথে তুলনা! দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বিতর্কিত মন্তব্যে নিন্দার ঝড়

সুপ্রিম কোর্টে শুনানির সময় করা মন্তব্য ঘিরে বিতর্কে জড়ালেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। বেকার যুবক-যুবতীদের একাংশকে ‘পোকামাকড়’ বা ‘পরজীবী’র সঙ্গে তুলনা করে তাঁর মন্তব্য ঘিরে আইনজীবী মহল ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার সুপ্রিম কোর্ট-এ এক মামলার শুনানির সময় এই মন্তব্য করেন প্রধান বিচারপতি। দিল্লি হাই কোর্ট ‘সিনিয়র অ্যাডভোকেট’ পদমর্যাদা দিতে অস্বীকার করায় এক আইনজীবী শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী-কে নিয়ে গঠিত বেঞ্চ আবেদনকারীকে তীব্র ভর্ৎসনা করে।

শুনানি চলাকালীন বেঞ্চের মন্তব্য, সমাজে ইতিমধ্যেই বহু ‘পরজীবী’ রয়েছেন যারা নিয়মিতভাবে ‘সিস্টেম’কে আক্রমণ করেন। আবেদনকারী আইনজীবীকে উদ্দেশ করে আদালত প্রশ্ন তোলে— তিনি কি সেই শ্রেণির সঙ্গেই নিজেকে যুক্ত করতে চান?

প্রধান বিচারপতি আবেদনকারীর সোশ্যাল মিডিয়া ব্যবহৃত ভাষারও সমালোচনা করেন। সেই প্রসঙ্গেই তিনি বলেন, কিছু অল্পবয়সি ব্যক্তি পেশাগত ক্ষেত্রে প্রতিষ্ঠা পেতে ব্যর্থ হয়ে মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা তথ্যাধিকার কর্মী হিসেবে উঠে এসে বিভিন্ন প্রতিষ্ঠানকে আক্রমণ করেন। তাঁর এই মন্তব্যেই বিতর্কের সূত্রপাত।

শুনানির সময় প্রধান বিচারপতি আরও জানান, বিচারব্যবস্থাকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় যেসব মন্তব্য বা পোস্ট করা হচ্ছে, আদালত সেগুলির উপর নজর রাখছে। তিনি প্রশ্ন তোলেন, “ফেসবুক বা ইউটিউবে যা লেখা হচ্ছে, আদালত তা দেখে না— এমনটা কি কেউ মনে করেন?”

একই সঙ্গে দিল্লির কয়েকজন আইনজীবীর আইন ডিগ্রির সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। উপযুক্ত মামলা এলে বহু আইনজীবীর এলএলবি ডিগ্রি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতির মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই আইনজীবী মহল ও সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে বিতর্ক ক্রমশ জোরালো হচ্ছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories