Saturday, September 5, 2026
28 C
Kolkata

রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই দুই কামরা

কেরলের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী ১২৪৩১ তিরুবনন্তপুরম–হজরত নিজামউদ্দিন রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রবিবার ভোরে। ভোর প্রায় সওয়া ৫টা নাগাদ ট্রেনের একটি কামরায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের আরও একটি কামরায় ছড়িয়ে পড়ে। ঘটনায় দু’টি কামরাই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

রেল সূত্রে খবর, কোটা রেল ডিভিশনের অন্তর্গত লুনি ও আলট রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ট্রেনের বি-১ কোচে প্রথম আগুন লাগে। সেখান থেকেই আগুন দ্রুত অন্য একটি কোচে ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় ট্রেনের গার্ড একটি কামরা থেকে ধোঁয়া বের হতে দেখে সঙ্গে সঙ্গে লোকো পাইলটকে সতর্ক করেন। এরপরই চালক দ্রুত ট্রেন থামান। তৎপরতার সঙ্গে যাত্রীদের কামরা থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বি-১ কোচে তখন মোট ৬৮ জন যাত্রী ছিলেন। সকলকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সময়মতো আগুনের বিষয়টি নজরে না এলে বড়সড় প্রাণহানির আশঙ্কা ছিল।

অগ্নিকাণ্ডের পরই নিরাপত্তার স্বার্থে রেলের ওভারহেড বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কোটা রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক রবীন্দ্র লাকড়া জানিয়েছেন, সমস্ত যাত্রী নিরাপদ রয়েছেন এবং কারও কোনও আঘাত লাগেনি।

আগুন যাতে অন্য কামরায় না ছড়ায়, সে জন্য ক্ষতিগ্রস্ত দুই কোচ দ্রুত ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়। ওই কামরার যাত্রীদের ট্রেনের অন্যান্য কোচে স্থানান্তর করা হয়েছে। ট্রেনটিকে কোটা পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে অতিরিক্ত কামরা জুড়ে যাত্রীদের গন্তব্যের উদ্দেশে পুনরায় রওনা করানো হবে।

তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories