Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

মালদার নাম উজ্জ্বল করলো সোহন তামাং জেলাতে প্রথম রাজ্যে সপ্তম হয়ে

এনবিটিভি ডিজিট্যাল ডেস্ক: মাধ্যমিকের ফলাফলে রাজ্যে সপ্তম মালদা জেলায় প্রথম স্থান অধিকার করল সোহন তামাং।মালদা শহরের সদরঘাট এলাকার বাসিন্দা। মালদা জেলা স্কুলের ছাত্র সে। বুধবার পর্ষদের প্রকাশিত মেধা তালিকায় টিভির মাধ্যমে জানতে পারেন তিনি সপ্তম স্থান অধিকার করেছে। সন্তানের সাফল্যে খুশি পরিবারবর্গ। সাফল্যের পরই মিষ্টিমুখ করায় পরিবারের সদস্যরা। বড় হয়ে দেশের এয়ার ফোর্সে কাজ করার ইচ্ছা রয়েছে ওই ছাত্রর
। রাজ্যের মেধা তালিকায় মাধ্যমিকের ফলাফলে নবম স্থান অধিকার করেছে মালদা বার্লো গার্লস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা মন্ডল। তার প্রাপ্ত নম্বর ৬৮৪। বাড়ি মালদা গৌড় ভবন এলাকায়। পর্ষদের মেধাতালিকার নিজের ফলাফল দেখতে পান টিভির মাধ্যমে ওই ছাত্রী। এমন ফলাফলে অপ্লুত পরিবারের সদস্যরা। তিনি জানিয়েছেন, ভালো ফলাফল হবে এমনটাই আশা নিয়ে ছিলেন। বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা রয়েছে ওই ছাত্রীর‌।
৬৮৩ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করেছে মালদার রামকৃষ্ণ বিদ্যামন্দিরের ছাত্র দেবাঞ্জন দে। বুধবার পর্ষদের দেওয়া মেধাতালিকায় যুগ্মভাবে দশম স্থান অধিকার করায় খুশি পরিবার বর্গ। মুখ মিষ্টি করে সকলেই সাধুবাদ জানিয়েছে মেধাবী ছাত্রকে।দেবাঞ্জন জানান, ভালো ফলাফলের আশা ছিল তবে প্রথম দোষে রাজ্যে আসবে তা ধারণা করতে পারেনি। তারাই ফলাফলে সকলেরই ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ওই ছাত্র।ভবিষ্যতে তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories