Saturday, September 5, 2026
28 C
Kolkata

সহজেই বানিয়ে ফেলুন সুন্দর রেসিপি বিফ কোপ্তা কারী

জেসমিনা খাতুন : গরুর মাংসের কিমা আধা কেজি নিন, তারপর আদা-রসুন বাটা ২ টেবিল চামচ নিন, তারপর টক দই ২ টেবিল চামচ নিন, তারপর হলুদ গুঁড়া ২ টেবিল চামচ নিন, তারপর মরিচ গুঁড়া ২ টেবিল চামচ নিন, তারপর পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ নিন,তারপর ভিনেগার ১ টেবিল চামচ নিন, তারপর পাউরুটি টুকরা ২টি নিন, তারপর ডিম ১টি, তেল নিন, তারপর লবণ স্বাদমতো নিন।

পদ্ধতি : একটি পাত্রে গরুর মাংসের কিমা নিয়ে এতে আদা-রসুন বাটা, সামান্য টক দই, লবণ, ১ টেবিল চামচ হলুদ, ১ টেবিল চামচ মরিচ, ভিনেগার দিয়ে ভালো করে মাখিয়ে মেরিনেট করে রাখুন ২-৩ ঘণ্টা। এরপর এতে পেঁয়াজ কুচি, পুদিনা পাতা কুচি (ইচ্ছা), মরিচ কুচি, পানিতে ভেজানো পাউরুটি দিয়ে ভালো করে মাখিয়ে নিন। একটি প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে নিন। এবার কিমা দিয়ে ছোট ছোট বল করে নিয়ে ডিমে চুবিয়ে তেলে লাল করে ভেজে নিন। এরপর অপর একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। তারপর বাকি সব মসলা দিয়ে কষিয়ে নিন। এবং কোপ্তা বলগুলো দিয়ে নেড়ে নিন ভালো করে। পরিমাণ মতো পানি দিয়ে মৃদু আঁচে রান্না করতে থাকুন। ঝোল ঘন করার জন্য ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার গুলিয়ে নিয়ে দিয়ে ঝোল ঘন করে নামিয়ে নিন। একটি সার্ভিং ডিসে ঢেলে ওপরে বাদাম কিসমিশ কুচি ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে মুরগির মাংস দিয়ে কোপ্তা তৈরি করতে পারেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories