Tuesday, October 20, 2026
28 C
Kolkata

বিজয় থালাপতির মন্ত্রিসভায় ২ মুসলিম মুখ, আইইউএমএল থেকেও মিলল মন্ত্রিত্ব

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করে মুখ্যমন্ত্রী যোশেফ বিজয় থালাপতির মন্ত্রিসভায় জায়গা পেলেন জে মুহাম্মদ পারভেজ। বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিসভার সম্প্রসারণের পর নতুন করে ২৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে প্রথম দফায় ১০ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৩৩ জন মন্ত্রী দায়িত্বে এলেন। বিধানসভার আসন সংখ্যার ভিত্তিতে আরও দু’জন মন্ত্রী নেওয়ার সুযোগ রয়েছে বলে জানা গিয়েছে।

নতুন মন্ত্রিসভায় বিশেষ গুরুত্ব পেয়েছেন তরুণ নেতা জে মুহাম্মদ পারভেজ। তিনি এবার বিজয়ের দল টিভিকে-র হয়ে বিধায়ক নির্বাচিত হন। নির্বাচনে তিনি কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে আলোচনায় আসেন। তাঁকে শ্রমিক কল্যাণ ও দক্ষতা উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, তরুণ মুখ হিসেবে পারভেজকে সামনে এনে যুব সমাজের কাছে ইতিবাচক বার্তা দিতে চাইছে সরকার।

রাজনীতিতে আসার আগে থেকেই এলাকায় সক্রিয় ছিলেন পারভেজ। তিনি পুরসভার কাউন্সিলর হিসেবেও কাজ করেছেন। পাশাপাশি আইন নিয়েও পড়াশোনা করেছেন। ২০১৯ সালে জাতীয় আইন কলেজ থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। প্রশাসনিক কাজের অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার কারণেই তাঁকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের নেতা এএম সাহাজানও মন্ত্রী হওয়ার পথে রয়েছেন। সূত্রের খবর, তাঁর জন্য সংখ্যালঘু ও হজ দফতর রাখা হতে পারে। এবারের নির্বাচনে তিনি বিজয়ের দলের প্রার্থী আজহারউদ্দিনকে হারিয়ে জয়ী হন। মুসলিম লিগ এবার দুটি আসনে জয় পেয়েছে। আগে তারা ডিএমকে জোটের শরিক ছিল। কিন্তু এবারের নির্বাচনে তারা অবস্থান বদলে কংগ্রেসের সঙ্গে বিজয়ের দলকে সমর্থন করে। সেই রাজনৈতিক সমীকরণের ফল হিসেবেই মুসলিম লিগের প্রতিনিধিদের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

তামিলনাড়ুর রাজনীতিতে এবার বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিনের দুই প্রধান শক্তি ডিএমকে এবং এআইএডিএমকে-কে পিছনে ফেলে বিজয় থালাপতির দল সবচেয়ে বড় শক্তি হিসেবে উঠে এসেছে। যদিও এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা পুরোপুরি না পাওয়ায় কংগ্রেস এবং কয়েকটি ছোট দলের সমর্থনের ওপর নির্ভর করতে হচ্ছে সরকারকে। নতুন মন্ত্রিসভা গঠনের পর এখন নজর থাকবে এই সরকার কতটা স্থায়ী ও কার্যকর হয় তার ওপর।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories