Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভিনেশ ফোগাটের বড় জয়, কুস্তি ফেডারেশনের স্থগিতাদেশের আবেদন খারিজ করে ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের

কুস্তির রিংয়ের পর এবার আদালতের আইনি লড়াইয়েও বড় জয় পেলেন দেশের তারকা কুস্তিগির ভিনেশ ফোগাট। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ভিনেশ আমাদের দেশকে গর্বিত করেছেন এবং আদালত তাঁর এই যাত্রাকে থামাবে না। এর ফলে আগামীকাল শনিবার থেকে শুরু হতে চলা এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নিতে ভিনেশের সামনে আর কোনো আইনি বাধা রইল না।

২০২৪ সালের প্যারিস অলিম্পিকে মাত্র কয়েক গ্রাম ওজন বেশি থাকার কারণে ফাইনালে ওঠার পরেও ডিসকোয়ালিফাই হতে হয়েছিল ভিনেশকে। সেই চরম স্বপ্নভঙ্গের ধাক্কায় তিনি কুস্তি থেকে অবসর ঘোষণা করেছিলেন। তবে মা হওয়ার মাত্র পাঁচ মাস পরেই তিনি ম্যাটে ফেরার বড় সিদ্ধান্ত নেন। চলতি মাসের শেষে ন্যাশনাল ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টের হাত ধরে তাঁর ফেরার কথা ছিল। নিয়ম অনুযায়ী, সেখানে পদক জিতলেই মিলত এশিয়ান গেমসের ট্রায়ালের টিকিট। কিন্তু কুস্তি ফেডারেশন শেষ মুহূর্তে নতুন নিয়ম এনে ভিনেশের ফেরার পথ আটকে দেয়। জানানো হয়, ওপেন টুর্নামেন্টের পদকজয়ীরা ট্রায়ালে সুযোগ পাবেন না।

ফেডারেশনের এই একতরফা নিয়মের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন ভিনেশ। উচ্চ আদালত ফেডারেশনের এই নীতিকে বিচক্ষণতাহীন বলে আখ্যা দেয় এবং ৩০ ও ৩১ মে ভিনেশকে ট্রায়ালে বসার অনুমতি দেয়। হাই কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে যায় কুস্তি ফেডারেশন। তবে সুপ্রিম কোর্টও আজ ফেডারেশনের আর্জি খারিজ করে ভিনেশের ট্রায়ালে অংশ নেওয়ার অধিকার বহাল রাখে। অলিম্পিকের সেই যন্ত্রণাদায়ক অধ্যায়কে হাতিয়ার করে ফেডারেশন যেভাবে ভিনেশকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল, আইনি জয়ের মাধ্যমে তার মোক্ষম জবাব দিলেন এই লড়াকু কুস্তিগির।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories