Saturday, September 5, 2026
30 C
Kolkata

আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি! আবার বাড়ল CNG ও PNG-র দাম, মধ্যবিত্তের পকেটে টান

লোকসভা ভোটের পর মোদি সরকারের তথাকথিত ‘আচ্ছে দিন’-এর আসল রূপটা আরও একবার দেশবাসীর সামনে চলে এল। এক সপ্তাহের মধ্যে সাধারণ মানুষের পকেটে ফের বড়সড় কোপ বসাল কেন্দ্রের বিজেপি সরকার। এবার একধাক্কায় দাম বেড়ে গেল রান্নার গ্যাস ও গাড়ির জ্বালানির। মুম্বই মেট্রোপলিটন রিজিওনে পাইপড ন্যাচরাল গ্যাস (PNG) এবং কমপ্রেসড ন্যাচরাল গ্যাস (CNG)-এর দাম আকাশছোঁয়া করা হয়েছে।

আঞ্চলিক গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থা মহানগর গ্যাস লিমিটেড (MGL) আজ, শনিবার এই চরম জনবিরোধী মূল্যবৃদ্ধির ঘোষণা করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, পিএনজি-র দাম প্রতি কেজিতে ৫০ পয়সা এবং সিএনজি-র দাম প্রতি কেজিতে একলাফে ২ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে প্রতি কেজি পিএনজি কিনতে আমজনতার পকেট থেকে খসবে ৫২ টাকা এবং প্রতি কেজি সিএনজি-র দাম পড়বে ৮৬ টাকা। মুম্বই, নভি মুম্বই, থানে, কল্যাণ সহ বিস্তীর্ণ অঞ্চলে আজ থেকেই এই নতুন চড়া দাম কার্যকর করা হয়েছে।

কর্পোরেট সংস্থাকে আড়াল করতে অজুহাত দেওয়া হয়েছে যে, গৃহস্থের গ্যাসের বরাদ্দ কমা এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় মুদ্রার রেকর্ড পতনের কারণেই নাকি এই মূল্যবৃদ্ধি। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, মোদি সরকারের ভ্রান্ত অর্থনৈতিক নীতির খেসারত কেন মধ্যবিত্তকে দিতে হবে? এই লাগাতার মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠেছে অটো, ট্যাক্সি ও ব্যক্তিগত গাড়ির মালিকদের। জ্বালানির খরচ সামলাতে অনেকেই গাড়ির ভাড়া বাড়িয়ে দিতে বাধ্য হচ্ছেন, যার চূড়ান্ত মাশুল গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

মরার উপর খাঁড়ার ঘায়ের মতো এই চলতি সপ্তাহেই সোমবারেও দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছিল। মাত্র দুই সপ্তাহেরও কম সময়ে চার-চারবার পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে রেকর্ড লুঠ চালাচ্ছে কেন্দ্র। লোকসভা ভোটের ধাক্কা থেকেও যে বিজেপি সরকার শিক্ষা নেয়নি এবং আমজনতাকে শোষণ করাই যে তাদের একমাত্র নীতি, এই লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধি তা আরও একবার প্রমাণ করে দিল।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories