Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন অভিনেতা তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। ‘লাল সুটকেসটা দেখেছেন?’ নামক একটি চলচ্চিত্রে অভিনয় এবং ব্যবসায় বিনিয়োগের নাম করে এক কোটি টাকারও বেশি প্রতারণা করার অভিযোগ উঠেছে তাঁর প্রযোজনা সংস্থা ‘সোহম এন্টারটেইনমেন্ট’-এর বিরুদ্ধে। কৌশিক কর্মকার নামে এক ব্যক্তি এই মর্মে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, ২০২২ সালে আড়িয়াদহের একটি সংস্থার প্রতিনিধি হিসেবে তিনি সোহমের সংস্থায় মোট ১ কোটি ৫ লক্ষ টাকা লগ্নি করেছিলেন। চুক্তি অনুযায়ী সোহমের ওই ছবিতে অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই ছবি তৈরি হয়নি এবং সোহম অভিনয়ও করেননি। পরবর্তীতে লগ্নির টাকা ফেরত চাওয়া হলে সোহম নিজের রাজনৈতিক প্রভাব ও বিধায়ক পদের দোহাই দিয়ে হুমকি দেন বলেও গুরুতর অভিযোগ উঠেছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, লগ্নির চুক্তির সময় সোহমের সংস্থার পক্ষ থেকে বেশ কিছু ভুয়ো ও জাল নথি ব্যবহার করা হয়েছিল। চারু মার্কেট থানা এলাকায় নথিভুক্ত সোহমের এই সংস্থার বিরুদ্ধে গত ১৯ মে প্রতারণা, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই ওই সংস্থার কাছ থেকে সমস্ত নথিপত্র চেয়ে পাঠানো হয়েছে এবং প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতা সোহম চক্রবর্তীকেও সমন পাঠানো হতে পারে।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর আসন থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন সোহম। তবে ২০২৬ সালের সাম্প্রতিক নির্বাচনে নদিয়ার করিমপুর কেন্দ্র থেকে লড়াই করলেও বিজেপি প্রার্থীর কাছে দশ হাজারেরও বেশি ভোটে পরাজিত হন তিনি। এর আগেও ২০২৫ সালে নিউ টাউনের একটি রেস্তোরাঁ মালিকের সঙ্গে মারামারির ঘটনায় নাম জড়িয়েছিল এই তারকার। নির্বাচনের হারের পর এবার এই কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তাঁর রাজনৈতিক ও অভিনয় জীবনে নতুন করে অস্বস্তি বাড়াল।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories