Saturday, September 5, 2026
30 C
Kolkata

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড় রদবদল ঘটল মহামেডান স্পোর্টিং ক্লাবে। ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা নওদার বিধায়ক হুমায়ুন কবির। গত কয়েক দিন ধরেই ক্লাবের সদস্য ও সমর্থকদের একাংশ তৎকালীন সভাপতি আমিরুদ্দিন ববির পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছিলেন। সেই চরম চাপের মুখে পড়েই শুক্রবার নিজের পদ থেকে ইস্তফা দেন ববি। তাঁর জায়গাতেই এবার ক্লাবের ব্যাটন তুলে দেওয়া হলো হুমায়ুনের হাতে। শনিবার দুপুর ২টোয় ক্লাবের পক্ষ থেকে নতুন সভাপতিকে সংবর্ধনা দেওয়া হবে।

শতাব্দীপ্রাচীন এই ক্লাবটি দীর্ঘদিন ধরেই গভীর আর্থিক সংকটে জর্জরিত। বর্তমানে মহামেডানের ঘাড়ে প্রায় ১৩ কোটি টাকার পাহাড়প্রমাণ ঋণের বোঝা রয়েছে। অর্থাভাব এতটাই তীব্র যে, আগামী মরশুমের জন্য দল গঠনের কাজও কার্যত থমকে গিয়েছে। এর আগে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি অভিযোগ করেছিলেন যে, কলকাতার অন্যান্য বড় ক্লাবের মতো মহামেডান পর্যাপ্ত সরকারি সাহায্য পায়নি। এই চরম অচলাবস্থা কাটাতে এবং নতুন স্পনসর জোগাড় করতেই ক্লাব কর্তৃপক্ষ নওশাদ ও হুমায়ুন কবিরের দ্বারস্থ হয়েছিল।

মাঠের পারফরম্যান্সেও এর মারাত্মক প্রভাব পড়েছে। এবার দ্বিতীয়বার আইএসএলে খেলার সুযোগ পেলেও ‘ট্রান্সফার ব্যান’ এবং দুর্বল দল গঠনের কারণে লিগ তালিকার একেবারে তলানিতে শেষ করে সাদা-কালো ব্রিগেড। ফলে আইএসএল থেকে অবনমনও ঘটে তাদের। এই হতাশাজনক ফলের পরেই কমিটির পরিবর্তনের দাবি আরও জোরাল হয়। ক্লাব সূত্রে খবর, আপাতত বাকি সব কমিটি অপরিবর্তিত থাকছে। আগামী এক মাস নতুন সভাপতির নেতৃত্বে ক্লাবের আর্থিক ও প্রশাসনিক পরিস্থিতি কতটা ঘোরে, তা দেখেই পরবর্তী বড় সিদ্ধান্ত নেওয়া হবে। দেনার দায় মিটিয়ে মহামেডানকে ফের ট্র্যাকে ফেরানোই এখন হুমায়ুনের প্রধান লক্ষ্য।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories