Friday, July 24, 2026
27.2 C
Kolkata

রামমন্দিরে কোটি কোটি টাকার অনুদান কেলেঙ্কারির অভিযোগ! আদালতের হস্তক্ষেপ দাবিতে সরব অখিলেশ যাদব

অযোধ্যার রামমন্দিরে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের দান করা কোটি কোটি টাকা উধাও হয়ে গিয়েছে বলে এক বিস্ফোরক অভিযোগ তুললেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। তাঁর এই দাবি সামনে আসতেই দেশজুড়ে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। বিপুল অর্থ গায়েব হওয়ার এই ঘটনায় সরাসরি রামমন্দির ট্রাস্টের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন সপা সাংসদ। এই ঘটনার সঠিক তদন্তের জন্য দেশের সর্বোচ্চ আদালতের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপেরও জোরালো দাবি জানিয়েছেন তিনি।

রবিবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে অখিলেশ যাদব ক্ষোভ উগরে দিয়ে লেখেন যে, রামভক্তদের দেওয়া কোটি কোটি টাকা এভাবে উধাও হয়ে যাওয়া অত্যন্ত দুঃখের এবং লজ্জাজনক। এই দুর্নীতির বিরুদ্ধে রামমন্দির ট্রাস্টের কেউ মুখ খুলতে চাইছেন না এবং গোটা বিষয়ে সরকারের রহস্যজনক নীরবতা সন্দেহ আরও বাড়িয়ে দিচ্ছে। এটি বিশ্বের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাসের সঙ্গে জড়িত হওয়ায় আদালতের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সমাজবাদী পার্টির মিডিয়া সেলের পক্ষ থেকেও এই আর্থিক জালিয়াতি ও চুরির তীব্র নিন্দা করা হয়েছে। তাদের দাবি, রাম মন্দির নির্মাণের জন্য এ পর্যন্ত কত টাকা অনুদান পাওয়া গিয়েছে এবং তা কোথায় কীভাবে খরচ করা হয়েছে, তার সম্পূর্ণ হিসাব শ্বেতপত্র আকারে জনগণের সামনে প্রকাশ করতে হবে। তহবিলের টাকা আত্মসাৎ করে বিজেপি অন্তত ঈশ্বরকে যেন রেহাই দেয়, এমন কটাক্ষও করেছে সপা।

এদিকে অনুদানের টাকা নিয়ে এমন তীব্র বিতর্ক ও রাজনৈতিক চাপানউতোর তৈরি হতেই এই ইস্যুতে মুখ খুলেছেন শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের অন্যতম প্রধান দীনেদ্র দাস। তবে তিনি কোনও স্পষ্ট হিসাব বা চুরির অভিযোগ নিয়ে সরাসরি মন্তব্য করেননি। তিনি কেবল জানিয়েছেন যে, শ্রীরামের ঐতিহ্যের প্রতি তাঁদের গভীর বিশ্বাস রয়েছে এবং যদি কোথাও কোনও ভুল বা অনিয়ম হয়ে থাকে, তবে স্বয়ং ভগবান রামই অপরাধীর বিচার করবেন এবং তাকে উপযুক্ত শাস্তি দেবেন। ট্রাস্টের এমন আধ্যাত্মিক ব্যাখ্যার পর এই কোটি কোটি টাকার অনুদান কেলেঙ্কারির বিতর্ক আরও জোরালো রূপ নিয়েছে।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories