Tuesday, September 29, 2026
30 C
Kolkata

তৃণমূলের ৪৪০ কোটি টাকার তহবিলে সাময়িক নিষেধাজ্ঞা, তিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধের নির্দেশ পুলিশের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপাতত কোনও ধরনের আর্থিক লেনদেন না করার নির্দেশ দিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সংশ্লিষ্ট তিনটি অ্যাকাউন্টে মোট প্রায় ৪৪০ কোটি টাকা জমা রয়েছে। এর মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি অ্যাকাউন্টে রয়েছে প্রায় ২৬০ কোটি টাকা। বাকি অর্থ রয়েছে দলের ত্রিপুরা ও গোয়া শাখার নামে থাকা দুটি পৃথক অ্যাকাউন্টে।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার এক তৃণমূল বিধায়কের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ। অভিযোগে বলা হয়েছে, কিছু অ্যাকাউন্টে থাকা অর্থের উৎস এবং লেনদেনের বিষয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে গুরুত্বপূর্ণ তথ্য বা নথি মুছে ফেলার চেষ্টা হতে পারে।অভিযোগ পাওয়ার পর পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করে এবং সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ওই অ্যাকাউন্টগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়। তদন্ত চলাকালীন অর্থ তোলা বা স্থানান্তর বন্ধ রাখার কথাও জানানো হয়েছে। এদিকে এই ঘটনাকে ঘিরে দলের দুই গোষ্ঠীর মধ্যে বাকযুদ্ধও শুরু হয়েছে। একাংশের অভিযোগ, দলের আর্থিক সম্পদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়-ঘনিষ্ঠ শিবিরের নেতারা এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।দলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসও সম্প্রতি সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে একটি চিঠি পাঠান। সেখানে তিনি আর্থিক লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানান। সাংগঠনিক পরিবর্তনের ফলে তিনি আর কোষাধ্যক্ষ না থাকলেও ব্যাঙ্কের নথিতে এখনও তাঁর নাম অনুমোদিত স্বাক্ষরকারী হিসেবে রয়েছে। ফলে ভবিষ্যতে কোনও আইনি জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।নির্বাচন কমিশনে জমা দেওয়া পুরনো নথি থেকে জানা যায়, তদন্তের আওতায় আসা তিনটি অ্যাকাউন্টের একটি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামে এবং বাকি দুটি দলের ত্রিপুরা ও গোয়া ইউনিটের নামে নিবন্ধিত। পুলিশ জানিয়েছে, অভিযোগের সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। তবে ঘটনাটি রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।

Hot this week

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শাহী মসজিদের একাংশ ভেঙে দেওয়াক কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়ন, বাড়ছে বিক্ষোভ!

মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় প্রায় ৬০০ বছরের পুরনো শাহী মসজিদের...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

Topics

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

Related Articles

Popular Categories