Wednesday, July 8, 2026
29.4 C
Kolkata

বারুইপুর কাণ্ডে ধৃত আনন্দ সর্দার কি সত্যিই সিপিএমের পোলিং এজেন্ট ছিল? ‘ভুয়ো প্রচার’ বলে দাবি সিপিএমের

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। পুলিশ আরও এক ব্যক্তিকে আটক করেছে। বারুইপুর থানার বিশেষ দল এবং এসটিএফের যৌথ অভিযানে ওই ব্যক্তিকে ধরা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এর ফলে এই মামলায় মোট ধৃতের সংখ্যা বেড়ে চার হয়েছে।

এদিকে, মামলার এক ধৃতকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। সমাজমাধ্যমে দাবি করা হচ্ছে, ধৃত আনন্দ সরকার অতীতে একটি ভোটকেন্দ্রে সিপিএমের পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ব্যক্তির সঙ্গে দলের কোনও সাংগঠনিক সম্পর্ক নেই।

দলীয় সূত্রের দাবি, সংশ্লিষ্ট বুথে গত নির্বাচনে শাসকদল প্রায় ৭৬ শতাংশ ভোট পেয়েছিল। অন্য রাজনৈতিক দলগুলির প্রাপ্ত ভোট ছিল তুলনামূলকভাবে অনেক কম। সিপিএম ওই বুথে মাত্র ২ শতাংশ ভোট পেয়েছিল বলে জানা যাচ্ছে। ফলে ধৃত ব্যক্তিকে সিপিএমের সক্রিয় কর্মী বা প্রতিনিধি হিসেবে দেখানোর চেষ্টা বাস্তব তথ্যের সঙ্গে মেলে না বলে দলের বক্তব্য।

নির্বাচনী মহলের একটি সূত্রের দাবি, ওই বুথে বিরোধী দলগুলির পক্ষে পোলিং এজেন্ট বসানো নিয়ে সমস্যা ছিল। বিরোধীরা সেখানে এজেন্ট দিতে পারেনি, অথবা এজেন্ট বসানোর ক্ষেত্রে বাধার মুখে পড়েছিল বলে আলোচনা রয়েছে। নির্বাচন কমিশনের নথি খতিয়ে দেখলেই প্রকৃত তথ্য স্পষ্ট হবে বলে জানিয়েছে বাম শিবির।

অন্যদিকে, এই মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পুনর্নির্মাণের জন্য তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হলে তিনি পালানোর চেষ্টা করেন। সেই সময় পরিস্থিতি সামাল দিতে গুলি চালানো হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Hot this week

‘ক্ষতিগ্রস্ত কোনও গাড়ির উদাহরণ দেখান’, ইথানল মিশ্রিত পেট্রল নিয়ে গড়করির চ্যালেঞ্জ

ইথানল মেশানো পেট্রল নিয়ে চলা বিতর্কের মধ্যে ফের নিজের...

‘আর আলোচনা করে লাভ নেই’, ইরানের সঙ্গে সংঘর্ষের পর বিস্ফোরক ট্রাম্প

ইরান ও আমেরিকার মধ্যে আবারও উত্তেজনা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট...

মার্কিন ঘাঁটিতে ইরানের প্রত্যাঘাত, বাহরিন ও কুয়েতে বেজে উঠল জরুরি সাইরেন

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আমেরিকার অভিযানের জবাব হিসেবে...

Topics

‘আর আলোচনা করে লাভ নেই’, ইরানের সঙ্গে সংঘর্ষের পর বিস্ফোরক ট্রাম্প

ইরান ও আমেরিকার মধ্যে আবারও উত্তেজনা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট...

মার্কিন ঘাঁটিতে ইরানের প্রত্যাঘাত, বাহরিন ও কুয়েতে বেজে উঠল জরুরি সাইরেন

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আমেরিকার অভিযানের জবাব হিসেবে...

৮০ বিধায়ক থেকেও রাজ্যসভায় প্রার্থী দিতে পারবে না তৃণমূল? বিনা লড়াইয়ে তিন আসনের জয়ের পথে বিজেপি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজ্যসভার...

বদ্রীনাথ মন্দিরেও অনুদান লুটের অভিযোগ, তদন্তের শুরুতেই সাসপেন্ড কর্মী

রাম মন্দিরের অনুদান বিতর্ক এখনও থামেনি। এর মধ্যেই উত্তরাখণ্ডের...

‘এখনই সব বলছি না’, রাম মন্দিরের অনুদান বিতর্কে চম্পত রাইয়ের খোলা চিঠি

দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে রামভক্তদের উদ্দেশে খোলা চিঠি...

Related Articles

Popular Categories