Saturday, August 22, 2026
31 C
Kolkata

‘এখনই সব বলছি না’, রাম মন্দিরের অনুদান বিতর্কে চম্পত রাইয়ের খোলা চিঠি

দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে রামভক্তদের উদ্দেশে খোলা চিঠি লিখলেন অযোধ্যার শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাই। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই মিথ্যা। তবে এখনই বিস্তারিত কিছু বলবেন না। উত্তরপ্রদেশ পুলিশের চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রকাশের পরই পুরো ঘটনার জবাব দেবেন বলে জানিয়েছেন তিনি।

হিন্দিতে লেখা ওই চিঠিতে চম্পত বলেন, ৭ জুন ২০২৬-এ মন্দিরের দানবাক্সের টাকা গোনার সময় যে চুরির অভিযোগ ওঠে, তা নিয়ে নানা গুজব ছড়িয়েছে। অনেকেই তাঁর নাম জড়িয়েছেন, কিন্তু আপাতত তিনি চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, রাম মন্দিরের পরিচালনার দায়িত্ব ট্রাস্টের হাতে। মন্দির নির্মাণের শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন চম্পত রাই। তাই অনুদান বিতর্কে তাঁর ভূমিকাও তদন্তের আওতায় এসেছে। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

চিঠিতে তিনি আরও জানান, ৬ জুলাই ট্রাস্টের বৈঠকে বিশেষ তদন্তকারী দলের (SIT) প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। চূড়ান্ত রিপোর্ট প্রকাশ পেলেই তিনি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সব তথ্য তুলে ধরবেন। তাঁর কথায়, দীর্ঘ ৪৫ বছরের জনজীবনে তিনি সবসময় স্বচ্ছ থেকেছেন এবং সত্য একদিন সামনে আসবেই।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অনুদানের টাকা গোনার সময়ই আত্মসাতের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে প্রায় ৭০টি সন্দেহজনক ঘটনার খোঁজ মিলেছে। তদন্তকারীদের মতে, নিরাপত্তার কিছু ঘাটতির সুযোগ নিয়েই এই ঘটনা ঘটানো হয়েছিল।

Hot this week

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা

রবিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। তার...

এইমসে পেসমেকার বসানো হয়েছে বিমান বসুর, দ্রুত সুস্থতার পথে বর্ষীয়ান বাম নেতা

দলের একটি কাজে শুক্রবার কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন বিমান...

মায়াপুরের এক হোটেলে নিয়ে গিয়ে বৌদিকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতার ছেলে

ভুল বুঝিয়ে মায়াপুরে নিয়ে গিয়ে মামাতো ভাইয়ের স্ত্রীকে যৌন...

অন্নপূর্ণা নিয়ে ক্ষোভের আঁচ নন্দীগ্রামে, বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর, মারধরের অভিযোগ

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায়...

Topics

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা

রবিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। তার...

এইমসে পেসমেকার বসানো হয়েছে বিমান বসুর, দ্রুত সুস্থতার পথে বর্ষীয়ান বাম নেতা

দলের একটি কাজে শুক্রবার কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন বিমান...

অন্নপূর্ণা নিয়ে ক্ষোভের আঁচ নন্দীগ্রামে, বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর, মারধরের অভিযোগ

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায়...

হোয়াটসঅ্যাপে প্রশ্ন ছড়ানোর অভিযোগ, মাঝপথেই বাতিল কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

গত বৃহস্পতিবার পতঙ্গবিদ্যার পরীক্ষা ছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরু...

Related Articles

Popular Categories