Saturday, October 10, 2026
29 C
Kolkata

বন্যার জলে ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার, অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র

মহারাষ্ট্রের প্রবল বৃষ্টিতে বড়সড় বিপত্তি। রায়গড় জেলার পানভেলে একটি এলপিজি বটলিং প্ল্যান্ট থেকে প্রায় ৩ হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার বন্যার জলে ভেসে যাওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। ঘটনাটি নিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলি সতর্ক অবস্থায় রয়েছে।

গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মুম্বই-সহ একাধিক এলাকায় জল জমে জনজীবন ব্যাহত হয়েছে। এরই মধ্যে পানভেলের পাতালগঙ্গায় অবস্থিত এইচপিসিএলের এলপিজি বটলিং প্ল্যান্টে বন্যার জল ঢুকে পড়ে। জল বাড়তে থাকায় প্ল্যান্টের ভেতরে রাখা হাজার হাজার সিলিন্ডার ভেসে যায়।

প্রশাসনের প্রাথমিক অনুমান, প্রায় ৩ হাজার সিলিন্ডার স্রোতে ভেসেছে। এর মধ্যে কিছুতে গ্যাস ছিল, আবার কিছু খালি ছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রবল স্রোতের টানে একের পর এক সিলিন্ডার নদীর জলে ভেসে যাচ্ছে।

সবচেয়ে বড় চিন্তার বিষয়, এই সিলিন্ডারগুলি যদি আশপাশের এলাকায় গিয়ে পৌঁছায় এবং কেউ সেগুলি ব্যবহার বা খোলার চেষ্টা করেন, তাহলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই রায়গড় জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সংশ্লিষ্ট দফতরগুলিকে সতর্ক করা হয়েছে।

এদিকে, এত সংখ্যক সিলিন্ডার নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থাতেও প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এমনিতেই মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ রয়েছে। তার মধ্যে এই ঘটনা ভবিষ্যতে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন সমস্যার কারণ হতে পারে।

Hot this week

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা তাঁর মন্তব্য নিয়েও তদন্ত! ‘ছেড়ে দেওয়ার পাত্র নই’, হুঁশিয়ারি শুভেন্দুর

প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে রাজ্য...

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

Topics

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

‘ককরোচ’ অভিযান ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোতায়েন হতে পারে ২৫ হাজার আধাসেনা

রাজধানী দিল্লিতে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা...

আমেরিকায় গ্রিন কার্ডে বড় বাধা! TCS, Infosys-সহ একাধিক সংস্থার উপর নিষেধাজ্ঞা, চাপে ভারতীয় IT কর্মীরা

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, এমন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের...

বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল পরিবেশ গড়ছে সরকার: দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে জাপানের টয়োটা তুশো...

Related Articles

Popular Categories