Sunday, August 30, 2026
29 C
Kolkata

গুজরাতের মন্দিরে প্রণামী চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই তদন্তের নির্দেশ

অযোধ্যার রামমন্দির ও উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরে প্রণামীর টাকা নিয়ে বিতর্কের পর এবার একই ধরনের অভিযোগ উঠল গুজরাতের বনাসকাঁঠা জেলার অম্বাজি মন্দিরে। সম্প্রতি একটি পুরনো সিসিটিভি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দানবাক্সের টাকা সরানোর ঘটনা ধরা পড়েছে বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি মে মাসের। অভিযোগ, আউটসোর্সিং সংস্থার কর্মী চিরাগ ঠাকোর প্রণামীর টাকা গোনার সময় ১ লক্ষ টাকার একটি বান্ডিল লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। শৌচাগারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হওয়ার সময় তাঁর পকেট থেকে টাকার বান্ডিল পড়ে যায়। তা দেখে অন্য কর্মীদের সন্দেহ হয় এবং বিষয়টি প্রকাশ্যে আসে।

ঘটনার পরপরই তদন্ত শুরু হয়। তদন্তে আরও দুই আউটসোর্সিং কর্মীর নাম সামনে আসে। মন্দির প্রশাসন পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে তিনজনকেই গ্রেফতার করা হয়। পাশাপাশি তাঁদের চাকরিও বাতিল করা হয়।

বনাসকাঁঠার জেলাশাসক ও ‘শ্রী আরাসুরি অম্বাজি মাতা দেবস্থান ট্রাস্ট’-এর ম্যানেজিং ট্রাস্টি মিহির পটেল জানান, ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে প্রণামীর টাকা গোনার পুরো প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু করা হয়েছে। তাঁর কথায়, স্বচ্ছতা বাড়াতে একটি বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) কার্যকর করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের সুযোগ না থাকে।

Hot this week

৩৭ কোটি তরুণ-তরুণী, তবু ৮.৭ কোটি শিক্ষা-চাকরি নেই — সংকটে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ

প্রতি বছর প্রায় এক কোটি তরুণ চাকরির বাজারে ঢোকেন।...

ইরান যুদ্ধের আঁচ আমেরিকায়! কমছে ট্রাম্পের জনসমর্থন

ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব এবার মার্কিন রাজনীতিতেও দেখা যাচ্ছে।...

কোনও প্রশ্ন ফাঁস হয়নি – সংসদীয় কমিটির কাছে এমনটাই দাবি শিক্ষামন্ত্রকের!

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের দাবি, ২০১৭ সালে ন্যাশনাল টেস্টিং...

প্রসবের পরই মা ও সদ্যোজাতের মৃত্যু, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে গাফিলতির অভিযোগ

প্রসবের জন্য সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক গর্ভবতী মহিলা।...

Topics

ফের ভিজবে বাংলা! শনিবারই সাগরে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

বঙ্গোপসাগরে শনিবার নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।...

নেপালে কাটেনি বানের আতঙ্ক, ফের হ্রদ ভেঙে বিপদের আশঙ্কা!

ভয়াবহ বন্যার ধাক্কা সামলানোর আগেই নেপালকে নতুন বিপদের সতর্কবার্তা...

Related Articles

Popular Categories