Sunday, August 30, 2026
29 C
Kolkata

১৭ দিন ধরে অনশন, কমলো ৮.৫ কেজ, তবু পিছু হটতে নারাজ সোনম ওয়াংচুক

অনশনের ১৭ দিন পার হলেও নিজের অবস্থান থেকে সরছেন না সমাজকর্মী সোনম ওয়াংচুক। শারীরিক দুর্বলতা বাড়লেও সরকার আলোচনায় না বসা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তিনি অটল বলে জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একই সঙ্গে আন্দোলনের ২৫ দিন পূর্ণ হয়েছে।

সিজেপির প্রকাশিত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য অনুযায়ী, অনশন শুরুর পর ওয়াংচুকের ওজন প্রায় ৮.৫ কেজি কমেছে। তাঁর রক্তচাপ বর্তমানে ১০৯/৭০ মিলিমিটার পারদ। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান, ওয়াংচুকের শরীর দুর্বল হয়ে পড়ছে এবং পেশির শক্তিও কমছে। তাঁকে অনশন প্রত্যাহারের অনুরোধ করা হলেও তিনি জানান, সরকারকেই আলোচনায় আসার বিষয়ে প্রশ্ন করা উচিত।

এদিকে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ওয়াংচুকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ২০ জুলাইয়ের সংসদ অভিযান কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন। সিপিআই(এম) নেতা মহম্মদ সেলিমও তাঁর সঙ্গে দেখা করেন। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ফোনে কথা বলে অনশন তুলে নেওয়ার আবেদন জানান।

আন্দোলনের আরেক কর্মী দীপকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, এআইএসএ-র তিন কর্মী নেহা, মনীশ ও আমিন এখনও অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাচ্ছেন।

সিজেপির দাবি, পরীক্ষায় অনিয়মের কারণে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে হবে। এই দাবিতে ২০ জুলাই সংসদ অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Hot this week

‘প্রমাণ করে দেখাক’ – যাদবপুরে পিএইচডি স্তরে ভর্তিতে দুর্নীতির অভিযোগে AVBP-কে চ্যালেঞ্জ আফরিনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্তরে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলল...

‘হাত কেটে নেব’ – মন্ত্রিসভা থেকে ছাঁটাইয়ের আতঙ্কে সহকর্মীদের হুমকি জুয়েল ওরাঁও-র

নিজের বিরুদ্ধে দলের অন্দরেই ষড়যন্ত্র চলছে বলে বিস্ফোরক অভিযোগ...

৩৭ কোটি তরুণ-তরুণী, তবু ৮.৭ কোটি শিক্ষা-চাকরি নেই — সংকটে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ

প্রতি বছর প্রায় এক কোটি তরুণ চাকরির বাজারে ঢোকেন।...

Topics

‘প্রমাণ করে দেখাক’ – যাদবপুরে পিএইচডি স্তরে ভর্তিতে দুর্নীতির অভিযোগে AVBP-কে চ্যালেঞ্জ আফরিনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্তরে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলল...

‘হাত কেটে নেব’ – মন্ত্রিসভা থেকে ছাঁটাইয়ের আতঙ্কে সহকর্মীদের হুমকি জুয়েল ওরাঁও-র

নিজের বিরুদ্ধে দলের অন্দরেই ষড়যন্ত্র চলছে বলে বিস্ফোরক অভিযোগ...

ইরান যুদ্ধের আঁচ আমেরিকায়! কমছে ট্রাম্পের জনসমর্থন

ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব এবার মার্কিন রাজনীতিতেও দেখা যাচ্ছে।...

কোনও প্রশ্ন ফাঁস হয়নি – সংসদীয় কমিটির কাছে এমনটাই দাবি শিক্ষামন্ত্রকের!

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের দাবি, ২০১৭ সালে ন্যাশনাল টেস্টিং...

প্রসবের পরই মা ও সদ্যোজাতের মৃত্যু, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে গাফিলতির অভিযোগ

প্রসবের জন্য সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক গর্ভবতী মহিলা।...

Related Articles

Popular Categories