Sunday, October 18, 2026
25 C
Kolkata

ক্ষমতার স্বাদ পেতে না পেতেই কাটমানি নেওয়ার অভিযোগ! বিতর্কে বিজেপির পঞ্চায়েত সদস্য

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে গোয়ালপোখর ২ ব্লকের সূর্যাপুর ২ গ্রাম পঞ্চায়েতের ঝিটকিয়া এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য মিঠুন মজুমদারের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সরকারি আবাসের সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে কয়েক হাজার থেকে ১০ হাজার টাকারও বেশি নেওয়া হয়েছে।

গত ১৩ জুলাই একদল উপভোক্তা গোয়ালপোখর ২ বিডিও অফিসে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগপত্রে একাধিক বাসিন্দার স্বাক্ষর রয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।

অভিযোগকারী স্বপন মণ্ডলের দাবি, অনেক পরিবারকে ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়া হয়েছে। কেউ ১০ হাজার টাকা, আবার কেউ তার থেকেও বেশি দিয়েছেন। এখন তাঁরা সেই টাকা ফেরত চান।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য মিঠুন মজুমদার। তাঁর বক্তব্য, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদনাম করার চেষ্টা চলছে। তিনি কারও কাছ থেকে কোনও টাকা নেননি।

রাজ্যে বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের কথা বারবার বলা হচ্ছে। সেই পরিস্থিতিতে দলেরই এক জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসায় এলাকায় চর্চা শুরু হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই বিষয়টি প্রকাশ্যে এসেছে। যদিও অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত জেলা বা ব্লক বিজেপি নেতৃত্বের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories