Wednesday, July 15, 2026
33.4 C
Kolkata

অনশনের ১৮তম দিনে সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তির আর্জি, আদালতে মামলা

লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের টানা অনশন বুধবার ১৮ দিনে পড়ল। দীর্ঘদিন না খাওয়ার কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এই পরিস্থিতিতে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করার আবেদন জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী।

আইনজীবী রাকেশকুমার সাইনি আদালতে আবেদন করে জানান, সোনমের শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাঁকে দ্রুত সরকারি হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। পাশাপাশি, প্রয়োজন হলে তরল খাবার ও জরুরি পুষ্টি দেওয়ার ব্যবস্থা করার জন্য কেন্দ্র ও দিল্লি সরকারকে নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে।

দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ ওই মামলা করার অনুমতি দিয়েছে। বুধবারই বিষয়টির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, ‘ককরোচ’ জনতা পার্টির নেতৃত্বে চলা একটি প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়ে সোনম যন্তরমন্তরে অনশনে বসেন। নিট পরীক্ষার বিষয় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল। কেন্দ্রের তরফে কোনও জবাব না পাওয়ার পর ২৮ জুন থেকে অনশন শুরু করেন সোনম।

গত কয়েকদিনে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিভিন্ন মহলের মানুষ। বিরোধী দলের নেতা-সাংসদদের পাশাপাশি সাহিত্যিক অরুন্ধতী রায়, অভিনেতা নসীরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ এবং অর্থনীতিবিদ জয়তী ঘোষও তাঁর আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। তাঁরা সোনম ও অন্যান্য অনশনকারীদের আন্দোলন শেষ করার অনুরোধ করেন।

তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার অবস্থানেই রয়েছেন সোনম। তাঁর ওজন কমেছে বলে দাবি করেছে আন্দোলনকারীদের সংগঠন। কেন্দ্রের নীরবতা নিয়েও তারা প্রশ্ন তুলেছে।

Hot this week

আম্বানির সংস্থার সার্ভারে সাইবার অনুপ্রবেশ, কুডনকুলম প্রকল্পের তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরমাণু বিদ্যুৎ প্রকল্প কুডনকুলমকে ঘিরে নতুন...

কবরস্থানের জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ, সম্ভলে ইদগাহ ভাঙল যোগী প্রশাসন

উত্তরপ্রদেশের সম্ভল জেলার মাধন গ্রামে একটি ধর্মীয় স্থাপনা ঘিরে...

মমতার শিবিরে বড় ধাক্কা, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়ে ঋতব্রতর পাশে মদন মিত্র!

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চার সৃষ্টি হয়েছে...

বড়মার মন্দিরে দুর্নীতি থেকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান

নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা অশোক চট্টোপাধ্যায়কে...

ফের উত্তপ্ত মণিপুর, অসম রাইফেলসের শিবিরে হামলা! ভাঙচুর-অগ্নিসংযোগের পর গুলি চালাল বাহিনী

মণিপুরে আবারও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে সেনাপতি...

Topics

রাম মন্দিরের পর এবার বৈষ্ণবদেবী মন্দিরে ৫৫০ কোটির দান করা রুপোয় গরমিলের অভিযোগ!

জম্মু ও কাশ্মীরের বিখ্যাত বৈষ্ণোদেবী মন্দিরে ভক্তদের দান করা...

Related Articles

Popular Categories