Sunday, October 18, 2026
25 C
Kolkata

স্তনে হাত দেওয়া বা সালোয়ার সরানো ধর্ষণের চেষ্টা নয়— পাটনা হাইকোর্টের রায় স্তম্ভিত সুপ্রিম কোর্ট!

যৌন হেনস্থার মামলায় পাটনা হাইকোর্টের একটি বিতর্কিত রায় বদলে দিল দেশের শীর্ষ আদালত। হাইকোর্টের দাবি ছিল, কোনো নারীর সালোয়ার খোলা বা স্তন স্পর্শ করা কেবল ‘শ্লীলতাহানি’, একে ‘ধর্ষণের চেষ্টা’ বলা যায় না। এই দুই অপরাধের সাজার ফারাক টেনে ২০০৮ সালের এক মামলার আসামিকে বেকসুর খালাস দেয় উচ্চ আদালত।

ঘটনাটি ঘটেছিল বিহারের বাঁকা জেলায়। ছবি তুলতে যাওয়া এক তরুণীকে ঘরে আটকে রেখে সালোয়ার খোলা ও স্তনে হাত দেওয়ার অভিযোগে স্টুডিও মালিককে ৩ বছরের সাজা দিয়েছিল নিম্ন আদালত। কিন্তু হাইকোর্ট সেই রায় বাতিল করে বলে, ধর্ষণের স্পষ্ট উদ্দেশ্য ছাড়া একে ‘ধর্ষণের চেষ্টা’ মানা যাবে না।

এই খবর নজরে আসতেই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রায় খারিজ করে চরম উদ্বেগ প্রকাশ করে। শীর্ষ আদালত কড়া ভাষায় জানায়, “সঠিক আইনি পড়াশোনা ও পর্যবেক্ষণ ছাড়াই এই রায় দেওয়া হয়েছে।” বিচারপতি মোহনা ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকাল এমন বিতর্কিত রায় আকছার দেখা যাচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories