Sunday, October 18, 2026
25 C
Kolkata

‘জেল থেকে বেরিয়ে আবার খুন করবো’ – ভরা এজলাসে ফের অপরাধ করার হুমকি আসামির!

কেরলের একটি আদালতে নিজের অপরাধের সাজা শোনার আগেই মেজাজ হারিয়ে ভয়ঙ্কর হুঙ্কার দিল এক ব্যক্তি। বৃদ্ধা মা এবং এক যুবককে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত ৫৫ বছর বয়সী চেনথামারা ভরা এজলাসেই চেঁচিয়ে ওঠে, “কেউ চড় মারলে আমি গান্ধীর মতো অন্য গাল বাড়িয়ে দেব না। দরকারে আরও খুন করব! আমার কিছু বলার নেই, চাইলে ফাঁসি দিয়ে দিন।”

পালাক্কাড জেলার বাসিন্দা এই আসামির দাবি, সে যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে, তা কেবল তার মতোই কেউ বুঝতে পারবে। আগামী বুধবার আদালত এই জোড়া খুনের মামলার চূড়ান্ত সাজা ঘোষণা করবে।

আদালতে চেনথামারার আইনজীবী দাবি করেছিলেন যে, অপরাধের সময় তাঁর মক্কেল মানসিকভাবে সুস্থ ছিলেন না। তবে মনোবিদদের রিপোর্টের ওপর ভিত্তি করে বিচারক সেই যুক্তি নাকচ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে আইনজীবী অভিযোগ করেন, সংবাদমাধ্যমের অতিরিক্ত প্রচার এই মামলার বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করেছে এবং আদালতের এমন মনোভাব অত্যন্ত অপ্রত্যাশিত। আসামির এই চরম ঔদ্ধত্যের পর আদালত চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories