Sunday, October 18, 2026
25 C
Kolkata

৩৭ কোটির ‘কালো সাম্রাজ্য’, বিদেশি পিস্তল ঘিরে নতুন রহস্য! সোনা পাপ্পুর বিরুদ্ধে ইডির ১০০ পাতার বিস্ফোরক চার্জশিট

জমি দখল ও তোলাবাজির অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার, যিনি সোনা পাপ্পু নামে পরিচিত, তাঁর বিরুদ্ধে বড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার কলকাতার বিচার ভবনে সংস্থাটি প্রায় ১০০ পাতার একটি অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। চার্জশিটে তাঁর বিরুদ্ধে ৩৭ কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।ইডি সূত্রে জানা গিয়েছে, মামলার তদন্তে প্রায় ২০০ জনের বক্তব্য নথিভুক্ত করা হয়েছে। সেই তথ্য ও প্রমাণের ভিত্তিতেই এই বিস্তারিত চার্জশিট তৈরি করা হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি প্রভাব খাটিয়ে এবং নানা কৌশলে জমির মালিকদের উপর চাপ সৃষ্টি করতেন। বিশেষ করে বয়স্ক মানুষদের সম্পত্তি তাঁর প্রধান লক্ষ্য ছিল বলে দাবি করা হয়েছে। অভিযোগ, ভয় দেখিয়ে বা চাপ দিয়ে অনেকের জমি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়েছে।তদন্তে উঠে এসেছে, এই কাজের পিছনে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সহায়তা ছিল। ইডির দাবি, প্রাক্তন পুলিশ আধিকারিক শান্তনু সিংহ বিশ্বাস এবং ব্যবসায়ী জয় কামদার এই চক্রের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করা হয়েছে এবং আগেই তাঁদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। তদন্তকারী সংস্থার অভিযোগ, এই দুই অভিযুক্তও বিপুল অঙ্কের আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন।এদিকে, চলতি বছরের মার্চ মাসে দক্ষিণ কলকাতার গোলপার্ক এলাকার কাঁকুলিয়া রোডে একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় আসে সোনা পাপ্পুর নাম। ওই ঘটনায় গুলি চালানোর অভিযোগও উঠেছিল। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান বলে তদন্তকারীদের দাবি। তদন্তে আরও জানা যায়, ঘটনার কিছুদিন আগে একটি বিদেশি পিস্তল কেনা হয়েছিল। সেই অস্ত্রটি একটি ব্যবসায়িক সংস্থার মাধ্যমে সংগ্রহ করা হয় বলে অভিযোগ। যদিও অস্ত্রের লাইসেন্স ছিল তাঁর স্ত্রীর নামে। পরে তল্লাশি চালিয়ে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ইডি।তদন্ত চলাকালীন বারবার নোটিস পাঠানো হলেও দীর্ঘ সময় তিনি সংস্থার সামনে হাজির হননি। এমনকি বাড়িতে তল্লাশির পরও তিনি অধরা ছিলেন। তবে আত্মগোপনে থাকাকালীন সমাজমাধ্যমে একাধিক ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন তিনি। অবশেষে প্রায় তিন মাস পর গত ১৮ মে ইডি দফতরে হাজির হন সোনা পাপ্পু। কয়েক ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে সোনা পাপ্পু, শান্তনু সিংহ বিশ্বাস এবং জয় কামদার—এই তিন অভিযুক্তই বিচারাধীন অবস্থায় জেল হেফাজতে রয়েছেন। তদন্তকারীরা মনে করছেন, মামলার পরবর্তী পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories