Tuesday, September 1, 2026
28 C
Kolkata

কালীঘাটের ছায়া ছেড়ে এবার ঋতব্রত শিবিরে ব্রাত্য বসু!

২১ জুলাইয়ের শহিদ দিবসের আগে তৃণমূলের অন্দরে ফের নতুন জল্পনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে দল ছাড়তে ইচ্ছুক নেতাদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, যাঁরা দলে থাকতে চান না, তাঁরা চাইলে চলে যেতে পারেন।

এর পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। তৃণমূলের দুই শিবিরের সূত্রের দাবি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ শিবিরে যোগ দিতে পারেন দলের বর্ষীয়ান নেতা ব্রাত্য বসু। একই সঙ্গে মানবাজারের প্রাক্তন তৃণমূল বিধায়ক সন্ধ্যারাণী টুডুর নামও উঠে আসছে।

যদিও বিষয়টি নিয়ে ব্রাত্য বসু এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি। ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এখনও কিছু ঠিক করিনি।” তবে তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, ঋতব্রতদের সঙ্গে তাঁর যোগাযোগ বেড়েছে।

রাজনৈতিক সূত্রের মতে, দলের একাধিক পুরনো ও গুরুত্বপূর্ণ নেতাকে নিজেদের শিবিরে আনার চেষ্টা করছে ঋতব্রত গোষ্ঠী। তাঁদের লক্ষ্য, ২১ জুলাইয়ের আগেই শক্তি প্রদর্শন করা।

এই সম্ভাব্য তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনার একাধিক প্রভাবশালী নেতা, ব্রাত্য বসু এবং জঙ্গলমহলের আদিবাসী মুখ সন্ধ্যারাণী টুডু। তাঁদের যোগদান হলে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এখন নজর ২১ জুলাইয়ের মঞ্চে। শেষ পর্যন্ত কোন শিবির কতটা শক্তি দেখাতে পারে, সেটাই দেখার।

Hot this week

আইনি প্যাঁচে NCPI-র ২০ জন সাংসদ, শেষ ভরসা কি ‘ঋতব্রত তৃণমূল’! কাকলির ফেসবুক পোস্টে বাড়ছে জল্পনা

সাম্প্রতিক একটি সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের তীব্র সমালোচনা...

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার! ৫ সেপ্টেম্বর দিল্লিতে পথে নামছে না সিজেপি

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে যে মিছিল...

আত্মহত্যা মমতা ব্যানার্জীর ভাইঝির! চাকরিহারা বৃষ্টির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

রামপুরহাটের কুসুম্বা গ্রামে মঙ্গলবার উদ্ধার হল বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত...

Topics

৪.৩৬ লক্ষের হিসাব মেলাতে গিয়ে হদিশ ৭.৪ কোটির জাল নোটের!

উত্তরপ্রদেশের সাহারানপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) একটি কারেন্সি চেস্টে...

দিল্লির SIR খসড়া ভোটার তালিকা থেকে বাদ ৪৭.৭ লক্ষ নাম, ভোটার কমে হতে পারে ৯৭.৫ লক্ষ!

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের কাজ ঘিরে বড় তথ্য সামনে...

Related Articles

Popular Categories