Saturday, September 5, 2026
28 C
Kolkata

কালীঘাটের আবেদন খারিজ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ়ই রাখার নির্দেশ বহাল হাই কোর্টের

কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা খেল কালীঘাটপন্থী তৃণমূল। ইডি যে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দিয়েছে, সেগুলি চালুর দাবিতে করা অন্তর্বর্তী আবেদন সোমবার খারিজ করে দিল আদালত। বিচারপতি কৃষ্ণ রাওয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই মুহূর্তে ইডির সিদ্ধান্তে কোনও পরিবর্তন আনা হবে না।

ইডির দাবি, ওই তিনটি অ্যাকাউন্টে মোট প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে। দলীয় অন্দরের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এই অ্যাকাউন্টগুলি ফ্রিজ় করা হয়। কালীঘাট শিবিরের বক্তব্য ছিল, দৈনন্দিন সাংগঠনিক কাজ ও প্রয়োজনীয় খরচ চালাতে এই অর্থ ব্যবহার করার সুযোগ দরকার। সেই কারণেই আদালতের দ্বারস্থ হয় তারা।

তবে হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ইডির নির্দেশই বহাল থাকবে। অর্থাৎ, ওই তিনটি অ্যাকাউন্ট থেকে আপাতত কোনও টাকা তোলা বা লেনদেন করা যাবে না।

অন্যদিকে, পুলিশের নির্দেশে বন্ধ হওয়া তৃণমূলের আরও কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আগে আলাদা মামলা হয়েছিল। সেই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ কালীঘাট শিবিরকে শর্তসাপেক্ষে টাকা ব্যবহারের অনুমতি দেয়। আদালতের নিযুক্ত এক বিশেষ আধিকারিকের তত্ত্বাবধানে অ্যাকাউন্টগুলি পরিচালিত হচ্ছে। অনুমোদিত দুই স্বাক্ষরকারীর সই এবং ওই আধিকারিকের পাল্টা স্বাক্ষর থাকলেই টাকা তোলা যাবে। এমনকি আইনি খরচের জন্যও সেই অর্থ ব্যবহার করার অনুমতি রয়েছে। তবে ইডির ফ্রিজ় করা তিনটি অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories