Saturday, September 5, 2026
30 C
Kolkata

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক পরীক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন। লাদাখের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা অনশন চালিয়ে যাচ্ছেন। প্রশ্নফাঁসের ঘটনা প্রকাশ্যে আসার দু’মাসেরও বেশি সময় পরে অবশেষে এ বিষয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার এনডিএ-র সংসদীয় বৈঠকে মোদি বলেন, নিটের প্রশ্নফাঁস অত্যন্ত অন্যায় হয়েছে। তাঁর দাবি, বিষয়টি সামনে আসার পরই সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ রক্ষা করা সরকারের দায়িত্ব। তবে এই ঘটনাকে রাজনৈতিক বিতর্কের হাতিয়ার না করারও আহ্বান জানান তিনি।

এদিকে সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু জানান, পরীক্ষার্থীদের স্বার্থে নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনেই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আবারও কেন্দ্রকে আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ, বারবার প্রশ্নফাঁস হলেও সরকার সমস্যার স্থায়ী সমাধান করতে পারছে না। কেন এমন ঘটনা বারবার ঘটছে এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না— এই প্রশ্নও তুলেছেন তিনি। তবে মোদি এদিন প্রশ্নফাঁসের নিন্দা করলেও শিক্ষামন্ত্রীকে নিয়ে কোনও মন্তব্য করেননি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories