Wednesday, July 22, 2026
26.6 C
Kolkata

‘ইতিহাস সব মনে রাখবে’, নিট আন্দোলনে ছাত্রদের পাশে নাসিরুদ্দিন শাহ

নিট পরীক্ষা নিয়ে অনিয়ম, প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলা ছাত্র আন্দোলন এবার পৌঁছে গিয়েছে সাংস্কৃতিক মহলেও। একাধিক অভিনেতা ও বিশিষ্ট ব্যক্তি আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পর এবার সরব হলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

একটি ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ বলেন, দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব যাঁদের হাতে, সেই ছাত্রদের প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। তিনি জানান, শিক্ষক হিসেবে ছাত্রদের কাছ থেকেই তিনি জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন। তাই তাঁদের প্রতি তাঁর শ্রদ্ধা ও সহানুভূতি সবসময় থাকবে।

আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের আচরণ নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা। তাঁর অভিযোগ, যেভাবে প্রতিবাদী ছাত্রদের সঙ্গে কঠোর ব্যবহার করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, যারা অন্যায় করছে, তাদের একদিন এর জবাব দিতে হবে। পাশাপাশি ছাত্রদের উদ্দেশে তাঁর বার্তা, কোনও পরিস্থিতিতেই যেন তাঁরা সাহস না হারান।

ভিডিওর শেষে নাসিরুদ্দিন শাহ বলেন, “সব মনে রাখা হবে।” তাঁর এই মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আন্দোলনকারী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ও ভিডিওটি শেয়ার করে অভিনেতার সমর্থনের জন্য ধন্যবাদ জানায়।

এরপর কিছু সময়ের জন্য তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ভিডিওটি দেখা না যাওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়। যদিও পরে অ্যাকাউন্ট ও পোস্ট আবার স্বাভাবিকভাবে দেখা যায়। কেন এমন হয়েছিল, তা নিয়ে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

নিট আন্দোলন ঘিরে এর আগেও শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন ও অনুরাগ কাশ্যপের মতো বহু বিশিষ্ট ব্যক্তি ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। এবার নাসিরুদ্দিন শাহের মন্তব্যে বিতর্ক আরও তীব্র হয়েছে।

Hot this week

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Topics

‘ওর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই লড়ুন’ নাম না করে অভিষেককে শুভেন্দুর কটাক্ষ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক...

চিকিৎসা শিক্ষায় কেন্দ্রের হস্তক্ষেপ নয়, নিট বাতিলের দাবিতে অনড় থলপতি বিজয়

নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে দেশজুড়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন...

Related Articles

Popular Categories