Wednesday, August 26, 2026
29 C
Kolkata

মালদহ হাসপাতালে এক সপ্তাহে ৬০ শিশুর মৃত্যু!

মালদহ মেডিক্যাল কলেজে নবজাতকের মৃত্যুর সংখ্যা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। আগস্টের দ্বিতীয় সপ্তাহে এক দিনেই ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তৃতীয় সপ্তাহে সব মিলিয়ে মৃত শিশুর সংখ্যা ৬০। ঘটনার কারণ জানতে রিপোর্ট চেয়েছে স্বাস্থ্য ভবন। পাশাপাশি জেলার বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমে পরিদর্শন শুরু করেছেন স্বাস্থ্য আধিকারিকেরা।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, এক সপ্তাহে মৃত ৬০ শিশুর মধ্যে ৪৪ জনের জন্ম হয়েছিল অন্য হাসপাতাল বা নার্সিংহোমে। পরে শ্বাসকষ্ট, জন্ডিস, হৃদ্‌যন্ত্রের সমস্যা-সহ বিভিন্ন জটিলতার কারণে তাঁদের মালদহ মেডিক্যালে পাঠানো হয়। বাকি ১৬ জনের জন্ম এই মেডিক্যাল কলেজে হয়েছিল।

ঘটনার পর জেলার ১৬টি হাসপাতাল ও নার্সিংহোমে ইতিমধ্যে অভিযান চালানো হয়েছে। স্বাস্থ্য দফতর, জেলা প্রশাসন, পুলিশ এবং মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার জেলাশাসকের দফতরে বৈঠক হওয়ার কথা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এক দিনে মৃত ১০ শিশুর মধ্যে আটজনকে জেলার অন্য হাসপাতাল বা নার্সিংহোম থেকে গুরুতর অবস্থায় এখানে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে দু’জনের জন্ম হয়েছিল মালদহ মেডিক্যাল কলেজেই।

মালদহ মেডিক্যাল কলেজের সুপার প্রসেনজিৎ বর জানিয়েছেন, বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবনে প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে। বিস্তারিত রিপোর্টও দেওয়া হবে। একই সময়ে এত শিশুর মৃত্যু কেন হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বাস্থ্য আধিকারিকদের মতে, একটি জেলায় এত শিশুমৃত্যু অত্যন্ত উদ্বেগের বিষয়। বিশেষ করে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম থেকে রেফার হওয়া শিশুদের পরিস্থিতি নিয়েও তদন্ত চলছে।

Hot this week

গুরুগ্রামের জলজটে দায় কার? ১৬ বছর বিজেপি সাংসদ থাকার পরও কংগ্রেসকে দোষ গেরুয়া শিবিরের !

কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতেই ফের জলমগ্ন হয়ে পড়ল হরিয়ানার...

কৈলাসযাত্রার পথে বড় বিপর্যয়, নেপালে নিখোঁজ ১৪১ ভারতীয় পর্যটক

নেপালে ভয়াবহ হড়পা বানের পর থেকে নিখোঁজ শতাধিক ভারতীয়...

অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে শিলিগুড়িতে মন্ত্রীর স্টিকার ‘অন্নপূর্ণা’ প্রাপকদের

‘অন্নপূর্ণা যোজনা’র টাকা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযোগ ও...

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বস্তি খালি করার নির্দেশ! ৬ সপ্তাহের মধ্যে সরতে হবে বাসিন্দাদের

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের আশপাশের তিনটি বস্তি...

Topics

কৈলাসযাত্রার পথে বড় বিপর্যয়, নেপালে নিখোঁজ ১৪১ ভারতীয় পর্যটক

নেপালে ভয়াবহ হড়পা বানের পর থেকে নিখোঁজ শতাধিক ভারতীয়...

অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে শিলিগুড়িতে মন্ত্রীর স্টিকার ‘অন্নপূর্ণা’ প্রাপকদের

‘অন্নপূর্ণা যোজনা’র টাকা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযোগ ও...

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বস্তি খালি করার নির্দেশ! ৬ সপ্তাহের মধ্যে সরতে হবে বাসিন্দাদের

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের আশপাশের তিনটি বস্তি...

এবার গুজরাটে ‘নিরামিষাশী’ প্রধানমন্ত্রীর নামে খোলা হল মাছ বাজার!

গুজরাটের সুরাতে প্রধানমন্ত্রীর নামে একটি পাইকারি মাছের বাজারের নামকরণকে...

ট্রাম্পের বাহবা পেয়েই এসআইআর-এর সাফল্যগাথা শোনালেন জ্ঞানেশ!

ভারতের নির্বাচনি ব্যবস্থার প্রশংসা করে সম্প্রতি নিজের অবস্থান জানিয়েছেন...

‘এই ঘটনা খুবই নিন্দনীয়’-যাদবপুর নিয়ে ভিন্ন সুর উচ্চ শিক্ষামন্ত্রীর

যাদবপুরের ঘটনায় উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের করা মন্তব্যকে ঘিরে এখন...

Related Articles

Popular Categories