Sunday, October 18, 2026
25 C
Kolkata

বিজেপি শাসিত ছত্রিশগড়ে ২০ দিনে তৃতীয় প্রশ্নপত্র ফাঁস, বাতিল কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স পরীক্ষা!

ছত্তিশগড় রায়পুরের ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ে (IGKV) ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। এবার বিএসসি কৃষিবিজ্ঞানের প্রথম বর্ষের ‘ফান্ডামেন্টালস অব জেনেটিক্স’ পরীক্ষার প্রশ্নপত্র আগেই বাইরে চলে আসার প্রমাণ মিলেছে। ঘটনার জেরে পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত ১৯ অগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৮টি কৃষি কলেজে ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার প্রায় পাঁচ ঘণ্টা আগেই প্রশ্নপত্রের সঙ্গে মিলে যায় এমন একটি পিডিএফ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভোর ৪টা থেকে ৫টার মধ্যে সেটি বিভিন্ন জায়গায় ছড়াতে শুরু করে বলে জানা গিয়েছে। বিষয়টি নজরে আসার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা পড়ে।

অভিযোগ পাওয়ার পর পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে দুর্গের ভারতী এগ্রিকালচার কলেজ থেকে ফেরত আসা প্রশ্নপত্রের খাম পরীক্ষা করে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। তদন্তকারীদের দাবি, খামের গায়ে এমনভাবে ছোট ছিদ্র করা হয়েছিল, যার মাধ্যমে ভিতরে থাকা প্রশ্নপত্রের ছবি তোলা সম্ভব। এ জন্য সূচ, বিশেষ ধরনের ধারালো সরঞ্জাম এবং এন্ডোস্কোপ ক্যামেরা ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এই ঘটনায় ভারতী এগ্রিকালচার কলেজকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়। আগামী ১০ দিনের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর না মিললে প্রতিষ্ঠানটিকে ‘ডিফল্টার’ ঘোষণা করা হতে পারে।

ঘটনার তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে রায়পুরের তেলিবান্ধা থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয়। আগের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যে ফৌজদারি তদন্ত চলছে, তার সঙ্গে নতুন ঘটনাটিও যুক্ত করার আবেদন জানানো হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইতিমধ্যেই ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুর্গের এক সহকারী অধ্যাপক যোগেশ সোনকেশরিয়াও রয়েছেন।

গত ২০ দিনের মধ্যে এই নিয়ে তৃতীয় বার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটল IGKV-তে। এর আগে ৭ অগস্ট প্ল্যান্ট প্যাথলজি পরীক্ষার প্রশ্ন বাইরে চলে যায়। পরে ২০ অগস্টের নির্ধারিত পরীক্ষার আগেও এনটোমোলজি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। সেই পরীক্ষাটিও বাতিল করা হয়েছিল।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বাতিল হওয়া প্ল্যান্ট প্যাথলজি ও এনটোমোলজি পরীক্ষা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নতুন করে নেওয়া হবে। বারবার এমন ঘটনায় পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করছে বিশ্ববিদ্যালয়। এবার থেকে পরীক্ষার মাত্র ৩০ মিনিট আগে কেন্দ্রগুলিতে প্রশ্নপত্র পৌঁছবে। পরীক্ষার হলে সিসিটিভি নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি দায়িত্বে থাকা আধিকারিক বা কর্মীদের গাফিলতি প্রমাণিত হলে কড়া শাস্তির ব্যবস্থাও করা হবে।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories