Sunday, October 18, 2026
25 C
Kolkata

ফের ভয়াবহ বন্যার আশঙ্কা নেপালে! তিব্বতের হ্রদে বাড়ছে জল, জারি সতর্কতা

বুধবারের ভয়াবহ হড়পা বানের পর ফের বিপদের আশঙ্কা নেপালে। নতুন বিপদের আশঙ্কায় তিব্বত ও নেপালের কয়েকটি এলাকায় উদ্ধার অভিযান সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। নদীর আশপাশে থাকা বাসিন্দাদের দ্রুত নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

চিন সীমান্তের তিব্বতে বরফধসের জন্য তৈরি হওয়া একটি জলাধার থেকে জল বেরিয়ে নীচের দিকে নামতে শুরু করেছে। ইতিমধ্যেই নেপালের রাসুয়া জেলায় সেই জল ঢোকার খবর মিলেছে। বুধবারের দুর্যোগে এই এলাকাটিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বুধবার ভোটেকোশী নদীতে ঠিক যে পরিস্থিতির ফলেই এত বড় বিপর্যয় ঘটেছিল সেই পরিস্থিতি আবারও তৈরি হচ্ছে বলে আশঙ্কা চিনের।

চিন আগেই নেপালকে সতর্ক করেছিল। তাদের জলসম্পদ দফতরের মতে, বরফ, পাথর ও কাদামাটি পাহাড়ি নদীগুলির গতিপথে জমে গিয়ে কোথাও কোথাও জলের স্বাভাবিক চলাচল আটকে দিয়েছে। ফলে সেখানে অস্থায়ী জলাধার তৈরি হয়েছে। জলের পরিমাণ বেড়ে গেলে এই বাধা ভেঙে গিয়ে প্রবল স্রোতে পাথর, কাদা ও বরফ নীচের দিকে ছুটে আসতে পারে।

বৃহস্পতিবার রাতে চিনের জলসম্পদ দফতর আরও জানায়, তিব্বতের ছোকেন খোলা ও পুরেপি সাংপো নদীর মিলনস্থলে বরফ, কাদা ও পাথর জমে একটি কৃত্রিম হ্রদের মতো জলাধার তৈরি হয়েছে। দুই নদীই তিব্বত থেকে নেপালের দিকে প্রবাহিত হয়েছে। জলাধারটি ভেঙে গেলে ফের বড় বন্যা হতে পারে বলে আশঙ্কা করছে চিন। পরিস্থিতির দিকে নজর রাখছে নেপাল প্রশাসনও।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories