Sunday, August 30, 2026
31 C
Kolkata

দুর্গাপুরে মেডিকেল কলেজে ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, বিহার থেকে আসা ছাত্রের মৃত্যু নিয়ে ছড়িয়েছে রহস্য

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে মেডিক্যাল কলেজের হস্টেল থেকে এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অভিষেক কুমার (২০)। তিনি বিহারের সীতামারি এলাকার বাসিন্দা। ডাক্তারি পড়ার জন্য পশ্চিমবঙ্গে এসেছিলেন অভিষেক। তিনি কাঁকসার রাজবাঁধের মেডিক্যাল কলেজে প্রথম বর্ষে পড়তেন এবং কলেজের হস্টেলেই থাকতেন।

জানা গিয়েছে, অভিষেকের ঘরে তাঁর এক সহপাঠীও থাকতেন। ঘটনার সময় ওই সহপাঠী নমাজ পড়তে বাইরে গিয়েছিলেন। ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও কোনও উত্তর না পেয়ে তিনি কলেজ ও হস্টেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে অভিষেককে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। খবর দেওয়া হয়েছে অভিষেকের পরিবারের সদস্যদের।
কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সামনে পরীক্ষা থাকায় অভিষেক কোনও মানসিক চাপে ছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু, তা ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে।

পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তাই মৃত্যুর আসল কারণ নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। হস্টেলের ঘরে তল্লাশি চালানোর পাশাপাশি সহপাঠীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Hot this week

‘প্রমাণ করে দেখাক’ – যাদবপুরে পিএইচডি স্তরে ভর্তিতে দুর্নীতির অভিযোগে AVBP-কে চ্যালেঞ্জ আফরিনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্তরে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলল...

‘হাত কেটে নেব’ – মন্ত্রিসভা থেকে ছাঁটাইয়ের আতঙ্কে সহকর্মীদের হুমকি জুয়েল ওরাঁও-র

নিজের বিরুদ্ধে দলের অন্দরেই ষড়যন্ত্র চলছে বলে বিস্ফোরক অভিযোগ...

৩৭ কোটি তরুণ-তরুণী, তবু ৮.৭ কোটি শিক্ষা-চাকরি নেই — সংকটে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ

প্রতি বছর প্রায় এক কোটি তরুণ চাকরির বাজারে ঢোকেন।...

Topics

‘প্রমাণ করে দেখাক’ – যাদবপুরে পিএইচডি স্তরে ভর্তিতে দুর্নীতির অভিযোগে AVBP-কে চ্যালেঞ্জ আফরিনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্তরে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলল...

‘হাত কেটে নেব’ – মন্ত্রিসভা থেকে ছাঁটাইয়ের আতঙ্কে সহকর্মীদের হুমকি জুয়েল ওরাঁও-র

নিজের বিরুদ্ধে দলের অন্দরেই ষড়যন্ত্র চলছে বলে বিস্ফোরক অভিযোগ...

ইরান যুদ্ধের আঁচ আমেরিকায়! কমছে ট্রাম্পের জনসমর্থন

ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব এবার মার্কিন রাজনীতিতেও দেখা যাচ্ছে।...

কোনও প্রশ্ন ফাঁস হয়নি – সংসদীয় কমিটির কাছে এমনটাই দাবি শিক্ষামন্ত্রকের!

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের দাবি, ২০১৭ সালে ন্যাশনাল টেস্টিং...

প্রসবের পরই মা ও সদ্যোজাতের মৃত্যু, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে গাফিলতির অভিযোগ

প্রসবের জন্য সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক গর্ভবতী মহিলা।...

Related Articles

Popular Categories