Saturday, August 29, 2026
31 C
Kolkata

প্রসবের পরই মা ও সদ্যোজাতের মৃত্যু, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে গাফিলতির অভিযোগ

প্রসবের জন্য সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক গর্ভবতী মহিলা। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পরই মৃত্যু হল মা ও সদ্যোজাতের। তার আগে লেবার রুম থেকে কান্নাকাটি করতে করতে বেরিয়ে এসে বাবার কাছে সাহায্য চাওয়ার অভিযোগ ঘিরে এখন চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। ঘটনায় সরকারি গান্ধি মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে মৃত মহিলার পরিবার।

মৃতার নাম কল্পনা মিশ্র। তিনি রেওয়া জেলার বৈকুণ্ঠপুর থানা এলাকার হাটওয়া গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, গত ২৫ অগস্ট গভীর রাতে প্রসব যন্ত্রণা নিয়ে তাঁকে গান্ধি মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, প্রসব করানোর জন্য চিকিৎসক ও নার্সদের তরফে পরিবারের কাছে ৩০ হাজার টাকা চাওয়া হয়েছিল। টাকা দিতে না পারলে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও বলা হয় বলে পরিবারের দাবি।

এরপর কল্পনাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর আচমকাই তিনি সেখান থেকে বাইরে বেরিয়ে আসেন। কান্নায় ভেঙে পড়ে বাবাকে সাহায্যের জন্য ডাকতে থাকেন বলে পরিবারের অভিযোগ। তাঁর মুখে ছিল আতঙ্কের ছাপ। তিনি চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেছিলেন বলে দাবি পরিবারের।

মৃতার বাবা রাম শিরোমণি মিশ্রের অভিযোগ, এক নার্স টাকা না দিলে কল্পনাকে বিষ ইঞ্জেকশন দেওয়ার হুমকি দিয়েছিলেন। এমনকি তাঁর হাতে লাগানো চ্যানেল এবং মুখের অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয়েছিল বলেও পরিবারের দাবি। পরে তাঁকে আবার লেবার রুমে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রসবের পর কল্পনা এবং তাঁর সদ্যোজাত সন্তানের মৃত্যু হয়।

পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর লেবার রুমে থাকা চিকিৎসক, নার্স-সহ কয়েকজন কর্মী আর হাসপাতালে ছিলেন না। সোনল আগরওয়াল নামে এক চিকিৎসক প্রসব করিয়েছিলেন বলে দাবি পরিবারের। তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে।

যদিও পরিবারের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার চিকিৎসক রাহুল মিশ্রের দাবি, কল্পনার গর্ভাবস্থায় প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষা করা হয়নি। তাঁর বক্তব্য অনুযায়ী, নিয়ম অনুযায়ী গর্ভবতী মহিলার একাধিকবার স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন হলেও কল্পনার ক্ষেত্রে মাত্র দু’বার পরীক্ষা হয়েছিল।

হাসপাতাল সুপারের আরও দাবি, কল্পনার মানসিক সমস্যা ছিল এবং গর্ভাবস্থার কারণে তাঁর শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হয়েছিল। হাসপাতালে আসার পর উচ্চ রক্তচাপ ও হৃদস্পন্দনের সমস্যার কারণে তিনি জ্ঞান হারিয়েছিলেন বলেও জানান তিনি। চিকিৎসকদের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে হাসপাতালের দাবি। শেষ পর্যন্ত প্রসব করানো সম্ভব হলেও মা ও শিশুকে বাঁচানো যায়নি।

পরিবারের অভিযোগ এবং হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের মধ্যে তৈরি হয়েছে বড়সড় প্রশ্ন। কী কারণে প্রসবের পর মা ও শিশুর মৃত্যু হল, চিকিৎসায় কোনও গাফিলতি হয়েছিল কি না এবং পরিবারের তোলা টাকা চাওয়ার অভিযোগের সত্যতা কতটা—তা নিয়ে তদন্তের দাবি উঠেছে।

Hot this week

ইরান যুদ্ধের আঁচ আমেরিকায়! কমছে ট্রাম্পের জনসমর্থন

ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব এবার মার্কিন রাজনীতিতেও দেখা যাচ্ছে।...

ইরান যুদ্ধের আঁচ আমেরিকায়! কমছে ট্রাম্পের জনসমর্থন

ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব এবার মার্কিন রাজনীতিতেও দেখা যাচ্ছে।...

ফের ভিজবে বাংলা! শনিবারই সাগরে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

বঙ্গোপসাগরে শনিবার নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।...

নেপালে কাটেনি বানের আতঙ্ক, ফের হ্রদ ভেঙে বিপদের আশঙ্কা!

ভয়াবহ বন্যার ধাক্কা সামলানোর আগেই নেপালকে নতুন বিপদের সতর্কবার্তা...

Topics

নোবেল জয়ী মালালার লেখা বই পড়াকে কেন্দ্র করে গুজরাটে বজরং দলের তাণ্ডব, রেহাই পেল না মহিলারাও

গুজরাটের একটি পার্কে বইয়ের অনুষ্ঠান চলাকালীন হামলার অভিযোগ উঠেছে...

নেপালে ভয়াবহ বানে মৃত ৬১৬! চিন্তা বাড়াচ্ছে ভোটেকোশীর জল

শনিবার সকাল পর্যন্ত পুলিশের হিসাবে প্রাণ হারিয়েছেন ৬১৬ জন।...

Related Articles

Popular Categories