Sunday, October 18, 2026
25 C
Kolkata

কোনও প্রশ্ন ফাঁস হয়নি – সংসদীয় কমিটির কাছে এমনটাই দাবি শিক্ষামন্ত্রকের!

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের দাবি, ২০১৭ সালে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) গঠনের পর থেকে ২০২৫ সাল পর্যন্ত কোনও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। তবে পরীক্ষায় অনিয়ম ও নানা ধরনের সমস্যার ঘটনা ঘটেছে বলে সংসদীয় কমিটিকে জানানো হয়েছে।

যদিও সরকার সরাসরি প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার করেনি, এনটিএ জানিয়েছে, এমন ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে কাগজে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এই ঝুঁকি বেশি। কম্পিউটারভিত্তিক পরীক্ষায় (সিবিটি) তা তুলনামূলকভাবে কম।

এনটিএ নিয়ে একাধিক অভিযোগের পর সংস্থার আধিকারিক এবং শিক্ষা, স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে শিক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটি। কংগ্রেস সাংসদ মুকুল ওয়াসনিকের নেতৃত্বে তৈরি কমিটির রিপোর্টটি বিজেপি সদস্যদের আপত্তি সত্ত্বেও গৃহীত হয়েছে।

পরীক্ষার্থীদের দূরের কেন্দ্রে যেতে না হয়, সে জন্য প্রতিটি জেলায় অন্তত একটি করে পরীক্ষা কেন্দ্র তৈরির সুপারিশ করা হয়েছে। বেসরকারি কেন্দ্রের বদলে সরকারি কেন্দ্র তৈরিতে এনটিএর অতিরিক্ত আয় থেকে ৫৯০ কোটি টাকা ব্যবহারের কথাও বলা হয়েছে।

এছাড়া, গ্রামাঞ্চলে ইন্টারনেট ও পরিকাঠামোর সমস্যার কারণে সিবিটি চালু করা কঠিন হলেও ধীরে ধীরে এই পদ্ধতিতে যাওয়ার পরামর্শ দিয়েছে কমিটি।

প্রশ্নপত্রের নিরাপত্তা বাড়াতে প্রতি বছর নতুন করে প্রশ্ন তৈরির বদলে আইআইটি, আইআইএম ও এইমসের মতো প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের নিয়ে একটি স্থায়ী ‘প্রশ্নভাণ্ডার’ তৈরির প্রস্তাবও দিয়েছে কমিটি।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories