Sunday, October 18, 2026
27 C
Kolkata

মেয়েদের পড়াশোনার জন্য শাড়ি পরেই দৌড়, ৪৭ বছর বয়সে ম্যারাথন চ্যাম্পিয়ন রমাবাই!

মেয়েদের স্কুলের বেতন দেওয়ার টাকা ছিল না। তাই পুরস্কারের ৩ হাজার টাকা জেতার আশায় ম্যারাথন প্রতিযোগিতায় নাম লেখালেন মহারাষ্ট্রের রমাবাই রণবীর। বয়স ৪৭। পায়ে জুতো নেই, গায়ে শাড়ি। হাতে পুরনো একজোড়া চটি নিয়েই ছুটলেন তিনি। শেষ পর্যন্ত প্রথম হয়ে সেই পুরস্কারের টাকা হাতে তুলে নিলেন রমাবাই।

বীড় জেলার অম্বাজোগাই গ্রামের বাসিন্দা রমাবাই। স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরেছেন একাই। দুই মেয়ের পড়াশোনার খরচ চালাতে বাড়ি বাড়ি রান্নার কাজ করেন। অভাবের সংসার হলেও সন্তানদের পড়াশোনা থামিয়ে দিতে চাননি তিনি।

সম্প্রতি মেয়েদের স্কুলের বেতন বাকি পড়েছিল। টাকা জোগাড়ের পথ খুঁজছিলেন রমাবাই। সেই সময় জানতে পারেন, অম্বাজোগাইয়ের খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘অমৃত দৌড়’ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। প্রথম হলে পুরস্কার মিলবে ৩ হাজার টাকা। সুযোগ হাতছাড়া করেননি তিনি।

দৌড়ের জন্য কোনও বিশেষ প্রস্তুতি নেননি রমাবাই। খেলাধুলোর পোশাক বা জুতোর বদলে শাড়ি পরেই হাজির হন। দৌড় শুরু হলে পায়ের চটি খুলে হাতে তুলে নেন। এরপর দ্রুত গতিতে একের পর এক প্রতিযোগীকে টপকে এগিয়ে যান।

শেষে জয় আসে তাঁরই। পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার টাকা মেয়েদের স্কুলের বেতন মেটাতেই খরচ করবেন রমাবাই। তাঁর এই লড়াই শুধু একটি দৌড়ে জয় নয়, দুই মেয়ের ভবিষ্যৎ গড়ার জন্য এক মায়ের আপ্রাণ চেষ্টা।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories