Sunday, October 18, 2026
27 C
Kolkata

বিজেপি নেতাদের দখলদারির অভিযোগে, কেশবচন্দ্র সেন স্ট্রিটে ৯৪তম পুজো বন্ধের আশঙ্কা

উত্তর কলকাতার কেশবচন্দ্র সেন স্ট্রিটে এবার দুর্গাপুজো ঘিরে তৈরি হয়েছে জটিলতা। ইয়ং মেন্স স্পোটিং অ্যাসোসিয়েশনের ৯৪তম বছরের পুজো আদৌ হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে পুজো কমিটির পক্ষ থেকে সমাজ মাধ্যমে জানানো হয়েছে।অভিযোগ, গত কয়েক বছর ধরে যে সদস্যরা পুজোর আয়োজন করে আসছিলেন, তাঁদের কমিটি থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেওয়া হয়। প্রথমে তাঁরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও পরে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই তাঁরা পুজোর আয়োজন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।কমিটির কয়েকজন প্রাক্তন সদস্যের দাবি, প্রতি বছরের মতো এবারও স্থানীয় বিধায়ককে পুজোর প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছিল। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন নেতাকেও কমিটিতে রাখা হয়েছিল। তাঁদের নাম উল্লেখ করে পুজোর প্রচারের ব্যানারও তৈরি করা হয়।তবে অভিযোগ, বিজেপির কয়েকজন স্থানীয় নেতা কমিটিতে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন। তাঁদের নাম পুজোর ব্যানারে রাখার দাবিও ওঠে। এই বিষয়টি নিয়েই মূল বিরোধের সূত্রপাত বলে দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের।ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি। শেষ পর্যন্ত নিরাপত্তার আশঙ্কায় পুরনো সদস্যরা দায়িত্ব ছেড়ে দেন। ফলে এবার পুজোর আয়োজন নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories