Saturday, September 5, 2026
30 C
Kolkata

মোদীর জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির মাসভর কর্মসূচি, জ্বলবে ‘আশীর্বাদের প্রদীপ’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে ঘিরে পশ্চিমবঙ্গে বড়সড় কর্মসূচি নিতে চলেছে রাজ্য বিজেপি। আগামী ১৭ সেপ্টেম্বর মোদীর জন্মদিন। সেই দিনকে কেন্দ্র করে সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নিয়েছে দল। ‘সেবা সংকল্প অভিযান’-এর মাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

দলীয় সূত্রে খবর, এই কর্মসূচিতে বিজেপির নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি যাবেন। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে মানুষকে জানানো হবে। সরকারি সুবিধা পাওয়া পরিবারগুলির সঙ্গেও যোগাযোগ করা হবে। এর পাশাপাশি তরুণ প্রজন্মের সঙ্গে আলোচনা এবং মতবিনিময়ের আয়োজন করা হবে। দলের লক্ষ্য, জনসংযোগের মাধ্যমে নিজেদের বক্তব্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া।

এই অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হতে চলেছে ‘আশীর্বাদের প্রদীপ’। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বুথ স্তরের কর্মীরা বিভিন্ন পরিবারের বাড়িতে গিয়ে প্রদীপ জ্বালানোর জন্য আমন্ত্রণ জানাবেন। মোদীর দীর্ঘ রাজনৈতিক জীবনের সঙ্গে এই কর্মসূচিকে যুক্ত করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে এটিকে আগামী দিনে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে মানুষের অংশগ্রহণের প্রতীক হিসেবেও তুলে ধরা হচ্ছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে একটি ভিডিও প্রচারও চালানোর পরিকল্পনা রয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই ভিডিও সাধারণ মানুষের কাছে পাঠানো হবে।

শুধু বুথ বা বাড়ি বাড়ি প্রচার নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করেছে বিজেপি। স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছবি আঁকা, বক্তৃতা-সহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হবে। মোদীর কাজ, বিভিন্ন সরকারি উদ্যোগ এবং দেশের উন্নয়ন নিয়ে পড়ুয়াদের মধ্যে আলোচনা করার পরিকল্পনাও রয়েছে। শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় পথনাটকের মাধ্যমেও প্রচার চালানো হবে। জনবহুল এলাকা ও কমিউনিটি হলগুলিতে এই ধরনের অনুষ্ঠান হওয়ার কথা।

কর্মসূচির মধ্যে পদযাত্রা, বাইক মিছিল, স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান শিবিরও রয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়েও আলাদা কর্মসূচি নেওয়ার কথা ভাবা হয়েছে। গোটা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়কে।

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মোদীর জন্মদিনকে সামনে রেখে দলীয় সংগঠন ও সরকারের বিভিন্ন স্তরকে একসঙ্গে মাঠে নামানোর এমন পরিকল্পনা এই প্রথম বলে বিজেপির অন্দরে দাবি।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories