Wednesday, September 16, 2026
35 C
Kolkata

বালিতে সিপিএমের একাধিক দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ বামেদের

হাওড়ার বালিতে সিপিএমের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ঘিরে মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়ায়। বাইকে করে আসা একদল দুষ্কৃতী দলীয় অফিসগুলিতে হামলা চালায় বলে অভিযোগ বামেদের। ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে সিপিএম। তবে সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি।স্থানীয় সূত্রের খবর, রাত প্রায় ১১টা নাগাদ কয়েকটি বাইকে করে একদল যুবক এলাকায় আসে। এরপর একের পর এক সিপিএমের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালানো হয়। প্রায় ৪৫ মিনিট ধরে এই তাণ্ডব চলে বলে দাবি স্থানীয়দের। ঘটনায় পঞ্চাননতলা রোডের দেওয়ানগাজী জোনাল পার্টি অফিস এবং বেলুড় স্টেশন রোডের দলীয় কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও কয়েকটি অফিসেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।ঘটনার আগে থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার বালি খাল সংলগ্ন পঞ্চাননতলায় সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের একটি কর্মসূচি ছিল। সেখানে দলের নেত্রী দীপ্সিতা ধর-সহ কয়েকজন উপস্থিত ছিলেন। ওই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে রাতে দলীয় কার্যালয়গুলিতে হামলার ঘটনা ঘটে।সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য শঙ্কর মৈত্রের অভিযোগ, প্রায় ২০ থেকে ২২টি বাইকে করে স্থানীয় বিজেপি নেতৃত্বের লোকজন এসে দলের চারটি কার্যালয়ে হামলা চালায়। একটি কার্যালয়ে পরে তালাও লাগিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। তাঁর আরও অভিযোগ, ঘটনার কথা পুলিশকে জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ করা হয়নি।অন্যদিকে, বিজেপি এই অভিযোগ সরাসরি নাকচ করেছে। দলের নেতা রাজা গোস্বামী জানিয়েছেন, মঙ্গলবার রাতে তাঁদের দলের কর্মীরা গণেশপুজো এবং খিচুড়ি বিতরণের কাজে ব্যস্ত ছিলেন। পরে তাঁরা হাওড়া স্টেশনে যুব মোর্চার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সংবাদমাধ্যমের কাছ থেকেই সিপিএমের কার্যালয়ে হামলার খবর তাঁরা জানতে পারেন বলে দাবি করেন তিনি।

Hot this week

ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক জাহাজের! পাকিস্তানের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব নয়াদিল্লির

উত্তর আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি...

ডিজিটাল ভারতে ইউপিআইয়ে নতুন নিয়ম, ২ হাজারের বেশি লেনদেনে ০.৪% মাশুল ব্যবসায়ীদের

ইউপিআই লেনদেন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটাল কেন্দ্র।...

তোলা’ চাওয়ার অভিযোগে পূর্ব বর্ধমানে উত্তেজনা, বিজেপি নেতা-কর্মীদের বেঁধে রাখার ঘটনায় এলাকায় চাঞ্চল্য

পূর্ব বর্ধমানের জামালপুরে বালি পরিবহণকে কেন্দ্র করে বিজেপির কয়েক...

প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে এবার দুর্নীতি দমন আইনে অভিযোগ!

প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে এবার দুর্নীতি দমন...

Topics

ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক জাহাজের! পাকিস্তানের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব নয়াদিল্লির

উত্তর আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি...

ডিজিটাল ভারতে ইউপিআইয়ে নতুন নিয়ম, ২ হাজারের বেশি লেনদেনে ০.৪% মাশুল ব্যবসায়ীদের

ইউপিআই লেনদেন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটাল কেন্দ্র।...

প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে এবার দুর্নীতি দমন আইনে অভিযোগ!

প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে এবার দুর্নীতি দমন...

রাজস্থানের পুরভোটে একাধিক পুরসভা দখল! ‘দুর্বল’ কংগ্রেসের বিকল্প হিসেবে শক্তিশালী হচ্ছে সিপিএম ও আপ

রাজস্থানের সাম্প্রতিক পুরসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেসের সঙ্কুচিত রাজনৈতিক পরিসর...

Related Articles

Popular Categories