Tuesday, October 27, 2026
26 C
Kolkata

করিমগঞ্জ জেলার আমশুর নতুন কমিটি গঠন

এনবিটিভি ডেক্স,আসাম: সারা আসাম সংখ্যালঘু ছাত্রসংস্থা আমসু-র করিমগঞ্জ জেলা কমিটির ডাকে পাথারকান্দি “চিপ হোটেলে করিমগঞ্জ জেলার “আমসুর ১২টি আঞ্চলিক কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে আমসুর জেলা সভাপতি মৌলানা বাহারুল ইসলামের নেতৃত্বে এক বিরাট কর্মী সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় রাতাবাড়ীর যুব আইকন তথা রাতাবাড়ীর অন্যতম উদীয়মান প্রতিবাদী কণ্ঠ আব্দুল হাই সাহেব কে করিমগঞ্জ জেলা আমসুর সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করা হয়, তাছাড়া জেলার সহ সম্পাদক পদে নিযুক্ত করা হয় রেজাউল করিম মহাশয়কে। ওনাদেরকে ফুলামা গামছা দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সাদিক আক্তার।
করিমগঞ্জ জেলা সভাপতি বলেন সংগঠনকে আরও অধিক শক্তিশালী করে গড়ে তোলার জন্য বিভিন্ন কার্যসূচি তিনি হাতে তুলে নিয়েছেন।

উক্ত সভায় বিভিন্ন বক্তা নিজের মূল্যবান বক্তব্য তুলে ধরেন, এখানে উপস্থিত ছিলেন আমসু-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সাদিক আক্তার, জেলা সভাপতি মৌলানা বাহারুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবী তথা জেলা আমসু-র উপদেষ্টা মজির উদ্দিন এবং উপদেষ্টা শিক্ষক মৌলানা সুফিয়ান আহমেদ। জেলা আমসু-র সহ সভাপতি সালমান আহমেদ, ইমদাদুল্লাহ ও সহ সভাপতি আব্দুল্লাহ এবং জেলার প্রচার সম্পাদক এইচ এম জামিল হোসেন প্রমুখ ।
তাছাড়া আমসু-র করিমগঞ্জ জেলার অধীনে প্রত্যেক আঞ্চলিক কমিটির প্রতিনিধি গণ। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সাদিক আক্তার বলেন শীঘ্রই করিমগঞ্জ জেলায় অবৈধ মদ,গাঁজা ও ড্রাগ নির্মূল করার জন্য জেলা আমসু মাঠে নামবে ।

Hot this week

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories