Thursday, July 23, 2026
27.1 C
Kolkata

বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হল ২৩ বছর বয়সী এক যুবকের

নাজমুল সর্দার,এনবিটিভি, নদিয়া: বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার মহেশগঞ্জ বাগানে পাড়ায়। মৃত যুবকের নাম সঞ্জীৎ পাত্র (২৩)। স্থানীয় সূত্রে জানা গেছে মহেশগঞ্জ হাসপাতালের অস্থায়ী গাড়ির চালক ছিল সঞ্জীৎ। বাড়িতে বাবা,মা,ভাই,স্ত্রী এবং সাত মাসের এক সন্তান আছে। তবে বিয়ের পর থেকে বাগানে পাড়া এলাকায় শ্বশুর বাড়িতেই থাকতো সঞ্জীৎ। সোমবার সন্ধ্যার পর কাজ থেকে ফিরে স্নান সেরে ঘরে আসে। এরপর টেবিল ফ্যানের চালাতে গিয়ে হঠাৎই বিদ্যুৎপিষ্ট হয় সঞ্জীৎ। তার চিৎকারে পাড়া-প্রতিবেশীরা তাকে মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে সঞ্জীৎ এলাকার খুব ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল। ওর এই অস্বাভাবিক মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই মহেশগঞ্জ বাগানে পাড়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories