Wednesday, October 21, 2026
25 C
Kolkata

রামমন্দিরের ভূমিপুজোকে স্বাধীনতা দিবসের সঙ্গে তুলনা মোদির, শুরু বিতর্ক

এনবিটিভি ডেস্ক: বুধবার অযোধ্যার রামমন্দিরের ভূমিপুজোর পর ভাষণ মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই রাম মন্দির প্রতিষ্ঠার দীর্ঘ ইতিহাসকে ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করেন তিনি। তিনি বলেন, “১৫ অগস্ট যেরকম ভারতের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করার দিন, তেমই আজ রাম মন্দির প্রতিষ্ঠায় আত্মবলিদান দেওয়া কয়েক প্রজন্মকে স্মরণ করার দিন।” আর মোদির এহেন মন্তব্যের জেরে শুরু হয়েছে বিতর্ক।

মোদী জানান, রাম আসলে ঐক্যের প্রতীক। তিনি জানান, যেভাবে ভগবান রামের জয়ে সকলে একসঙ্গে প্রচেষ্টা করেছিলেন, যেভাবে সকল দেশবাসী ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে গান্ঝিজির পাশে দাঁড়িয়েছিলেন, ঠিক সেভাবেই আজ দেশবাসীর প্রচেষ্টায় রামমন্দির তৈরির প্রচেষ্টা সফল হল।

বহু বছরের প্রচেষ্টার পর অবশেষে রামমন্দির তৈরির সূচনার পর যেন কিছুটা আবেগতাড়িত প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বহু বছর ধরে আমাদের রামলালা এখানে তাঁবুতে থেকেছেন। আজ তাঁর জন্য মন্দির তৈরির সূচনা হল। ভেঙে পড়ে আবার উঠে দাঁড়ানো, আজ এ এক নতুন অধ্যায়ের সূচনা।”

তিনি রাম মন্দির, অযোধ্যা আন্দোলনের সঙ্গে জড়িত সকলকে এদিন স্মরণ করেন। তিনি জানান, আমাদের স্বাধীনতার আন্দোলনের সময়ে বহু প্রজন্ম তাঁদের জীবন দিয়েছেন। সেই সময়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে সর্বত্র আন্দোলন হয়েছিল। বহু মানুষ প্রাণ বলিদান দিয়েছিলেন। সেই একইভাবে রামমন্দিরের জন্য বহু প্রজন্ম একই ভাবে প্রচেষ্টা করেছেন। আজকের দিন সেই প্রচেষ্টা, ইচ্ছা ও ত্যাগের প্রতীক।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories