Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

লকডাউনে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ‘ইফতার প্যাকেজ’ বানালো পথশিশু নবজীবন ফাউন্ডেশন

এনবিটিভি: গোটা বিশ্বকে কোভিড ১৯ তথা করোনা ভাইরাস গ্রাস করে নিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এই করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে। যার ফলে দিন আনা দিন খাওয়া মানুষ রিকশাচালক,টোটো চালক, শ্রমিক, দিনমজুর ও অসহায়-দরিদ্র মানুষেরা সবাই গৃহবন্দি। ফলে খাদ্য সংকটে ভুগছেন অনেকেই।

ইতিমধ্যেই মুসলিমদের পবিত্র মাস রমজান মাসের রোজা শুরু হয়ে গেছে। খাদ্য সংকটে ভুক্তভোগী মানুষগুলো হয়তো ঠিকমতো সেহেরী ইফতারি করতে পারছেন না! তাই তাদের কথা মাথায় রেখে পথশিশু নবজীবন ফাউন্ডেশন এর পক্ষ থেকে “২০২০ রমজান প্যাকেজ” তৈরি করা হয়েছে।

পথশিশু নবজীবন ফাউন্ডেশনের সভাপতি এসএম ফাহাদ হোসাইন তার ফেসবুক ওয়ালে লিখেছেন, “আবেগ থেকে নয়,মানবতাকে পুজি করে অনেক বড় সপ্ন নিয়েই এই পথে হাটা শুরু করেছি। নিজের সর্বচ্ছো দিয়ে চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে দাঁড়ানোর।
বাবার সেই সামর্থ্য না থাকায় আপনাদের দুয়ারে আঘাত করতে থাকি বারবার।।
বিশ্বাসের সাথে আপনাদের দেওয়া অনুদান গুলোকে ভালোবাসায় রূপান্তর করে পৌঁছে দিচ্ছি অসহায় ও ছিন্নমূল মানুষের দূয়ারে।”

তিনি দেশের মানুষ কে অনুরোধ করেছেন, আপনারা ‘পথশিশু নবজীবন ফাউন্ডেশন’ যুক্ত হয়ে ছিন্নমূল মানুষের সহযোগী হয়ে উঠুন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories