Tuesday, August 4, 2026
33.4 C
Kolkata

ভালাে রেজাল্ট করা ছাত্রীদের জন্য বিনামূল্যে স্কুটার দেওয়ার প্রতিশ্রুতি আসাম সরকারের

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: আরও বেশি বেশি মেয়েদের পড়াশােনা
চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করতে আসাম সরকার একটি অভিনব পরিকল্পনা নিয়েছে।

ভালাে রেজাল্ট করা ছাত্রীদের বিনামূল্যে স্কুটার উপহার দিয়ে তাদের উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য সরকার আশা করে যে, তাদের এই
নতুন কৌশল আরও বেশি সংখ্যক মেয়েদের কলেজে উচ্চশিক্ষা চালিয়ে যেতে উৎসাহিত করবে। এমন একটি সিদ্ধান্ত নেওয়ার পিছনে যুক্তিটি হ’ল, গণপরিবহনের মাধ্যমে মেয়েদের
যাতায়াতের সমস্যাটিকে হ্রাস করা যা
নিয়মিতভাবে মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণে বাধা দেয়। প্রাথমিকভাবে ২২ হাজার ছাত্রীকে চূড়ান্ত স্কুল পরীক্ষায় ভালাে রেজাল্টের জন্য বিনামূল্যে স্কুটার দিয়ে পুরষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থমসন রয়টার্স ফাউন্ডেশনকে জানিয়েছেন, ‘ এর ফলে অনেক ছাত্রছাত্রী ঝুট-ঝামেলা ছাড়াই নিজেদের কলেজে যাতায়াত করতে পারবে। এর মাধ্যমে
আমরা মেয়েদের ক্ষমতায়ন ও স্বাধীনতা দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছি।’ শর্মা আরও জানান যে, যে সমস্ত মেয়ে তাদের চূড়ান্ত স্কুল পরীক্ষায় ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে তারা উল্লিখিত ফ্রি স্কুটারের জন্য আবেদন করতে পারবে। তিনি আরও জানান, অক্টোবরের মাঝামাঝি সময়ে ছাত্রীদের হাতে স্কুটারগুলি পৌঁছে দেওয়া হবে। তবে কোন স্কুটারটি দেওয়া হবে সে সম্পর্কে কিছু বলেননি তিনি। যাইহােক, রাজ্যের এই প্রচেষ্টা প্রশংসা কুড়িয়েছে সারা দেশে। চাইল্ড রাইটস অ্যান্ড ইউ (সিআরওযাই) -এর এক
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ দূরত্ব ও পরিবহণের নিরাপত্তার অভাবে মেয়েরা তাদের পড়াশােনা মাঝপথে বন্ধ করে দেয়। কয়েক বছর ধরে স্কুলছুট
মেয়েদের সংখ্যা হ্রাস পেলেও, এই জাতীয়
উদ্যোগের পাশাপাশি অন্যান্য প্রয়ােজনীয়
পরিকাঠামাে সরবরাহের প্রচেষ্টা সামগ্রিক
পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে।

Hot this week

সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস, ঝড়ের আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

শ্রাবণের শুরু থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার মেজাজ বোঝা দায়। কখনো...

ধর্ষণের অভিযোগ তোলায় চরম অপমান! নির্যাতিতাকে মাটিতে থুতু চাটিয়ে শাস্তি খাপ পঞ্চায়েতের

আদালত কিংবা আইনের পরোয়া না করে খাপ পঞ্চায়েতের মধ্যযুগীয়...

বিজেপির ৩০ বছরের শক্ত ঘাঁটিতে বড় ধাক্কা, প্রথম উপনির্বাচনী লড়াইয়ে বিহারে জয়ী প্রশান্ত কিশোর

সোমবার উপনির্বাচনের ফল ঘিরে দেশের রাজনৈতিক মহলে জোর আলোচনা...

Topics

সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস, ঝড়ের আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

শ্রাবণের শুরু থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার মেজাজ বোঝা দায়। কখনো...

মহারাষ্ট্রে বেড়াতে গিয়ে হিন্দুত্ববাদী স্লোগানে অস্বস্তিতে পড়ল এক মুসলিম পরিবার

মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটনকেন্দ্র নানেঘাট রিভার্স জলপ্রপাত ঘুরতে গিয়ে এক...

বাড়িপিছু বছরে আয় ২৩৩ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকার করার লক্ষ্যমাত্রা পঞ্চায়েতের

গ্রাম পঞ্চায়েতগুলির নিজস্ব আয় বাড়াতে নতুন নির্দেশিকা জারি করল...

Related Articles

Popular Categories