Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

মাদ্রাসা গুলোকে শেষ করতেই কি মাদ্রাসা দপ্তরের মন্ত্রী মমতা ?

এনবিটিভি: দীর্ঘ ন’বছর বেতন নেই। নেই মিড-ডে-মিল কিংবা ছাত্রদের বিশেষ কোন সুবিধা ‌। এভাবেই মাদ্রাসা শিক্ষক ও ছাত্র ছাত্রীদের কে দীর্ঘ 9 বছর বঞ্চিত করে রেখেছে রাজ্য সরকার।বারবার তাদের বেতনের দাবিতে পথে নিবেছে শিক্ষকরা কিন্তু সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই।। মাদ্রাসা দপ্তরের পূর্ণমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোন হেলদোল নেই। এ যেন বঞ্চনার এক নতুন ইতিহাস। ওয়েষ্ট বেঙ্গল রিকগনাইজ্ড আন-এডেড মাদ্রাসা টিচার্স অসোসিয়েশন”এর পক্ষ থেকে গতকাল মহাকরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সঙ্গে রাজ্য সরকার অনুমোদিত 235 টি আন-এডেড মাদ্রাসার 2500 শিক্ষক-শিক্ষিকাদের মাসিক বেতন ও ছাত্র-ছাত্রীদের মিড-ডে-মিল সহ বিভিন্ন ইনসেন্টিভের জন্য আলোচনা ছিলো। মন্ত্রী ফিরহাদ হাকিম এর কাছে তাদের দীর্ঘ বঞ্চনার কথা তুলে ধরেন সংগঠনের সম্পাদক সভাপতি ও দায়িত্বশীলরা।

কিন্তু মন্ত্রী ফিরহাদ হাকিম সোজা কথায় জানিয়ে দেন এ ব্যাপারে আমি কিছু করতে পারবোনা, আপনারা একটা চিঠি করুন সেই চিঠি আমি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবো। এমনটিই দাবি বঞ্চিত এই শিক্ষকদের।

যে মুখ্যমন্ত্রী সব সময় মুসলিমদের তোয়াজ করেন। মুসলিম প্রীতি দেখান সেই মুখ্যমন্ত্রী মাদ্রাসা দপ্তরের পূর্ণ মন্ত্রী হয়েও মাদ্রাসা শিক্ষক ও ছাত্র ছাত্রীদের বঞ্চিত করে কিভাবে? তাহলে কি মুখে এক আর কাজে আর এক? নাকি মাদ্রাসা ছাত্র ছাত্রী ও শিক্ষকদের বঞ্চিত করার জন্যই মাদ্রাসা দপ্তরের মন্ত্রী হয়ে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী ? নাকি মুসলিম নামে মুসলিম সমাজকে ধ্বংস করার চক্রান্ত করছেন মুখ্যমন্ত্রী ? মুখ্যমন্ত্রী এই মুখোশ খুলে দিতে নবান্ন অভিযান এর ডাক দিয়েছেন ওয়েষ্ট বেঙ্গল রিকগনাইজ্ড আন-এডেড মাদ্রাসা টিচার্স অসোসিয়েশন”

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories