Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

সংসদের বাদল অধিবেশনে লাদাখ নিয়ে বিরোধীদের মন্তব্য করার সুযোগ না দিয়ে সময় চেয়ে নিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেক্স: এই মুহূর্তে ভারতের  সবচাইতে বড় ইস্যু ভারত চীন সীমান্তের লাদাখে  চীন-ভারত সেনার লড়াই। লালফৌজের আগ্রাসন থেকে দেশরক্ষায় কতটা সাহস আর শক্তির পরিচয় দিয়েছে সেনাবাহিনী, তা নতুন করে প্রকাশের প্রয়োজন নেই। এই পরিস্থিতিতে সংসদের বাদল অধিবেশনেও আলোচনার একটা বড় বিষয় – লাদাখ এবং সেনার ভূমিকা। আজ, অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদি আশাপ্রকাশ করে বললেন, “সংসদ থেকে প্রত্যেকে একসঙ্গে সেনার পাশে থাকার বার্তা নিশ্চিত করতে পারব।”

করোনার মত মহামারী আবহে আজ থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। লাদাখে  চীনা আগ্রাসন ইস্যুতে দুই কক্ষেই বিরোধীদের ক্ষোভের পারদ চড়তে পারে, সেই আঁচ টের পেয়ে আগেই এ বিষয়ে বক্তব্য রাখার জন্য সময় চেয়ে নেওয়া হয়েছিল। গতকাল রবিবার সংসদের বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে এই বিষয়টি উত্থাপন করা হয়। এরপর আজ সকালে সংসদে পৌঁছে প্রধানমন্ত্রী করোনা আবহে সংসদীয় কাজে যোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ”আমাদের সেনাবাহিনী দেশরক্ষার জন্য অসীম সাহস আর অটল কর্তব্য নিয়ে কাজ করে চলেছে অনেক প্রতিকূলতা কাটিয়ে। তাই আমি নিশ্চিত যে যাঁরা দেশের সীমান্ত রক্ষায় তীব্র কষ্টদায়ক আবহাওয়ার সঙ্গেও লড়তে পিছপা হয়নি, সংসদ কক্ষ থেকে তাঁদের পাশে থাকার সমবেত বার্তা পৌঁছবে জোরাল কণ্ঠে।”

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories