Thursday, July 23, 2026
28.2 C
Kolkata

মৃত কিশোরের পরিবারের পাশে দাঁড়ালেন ইমদাদুল

এনবিটিভি ডেস্ক, মালদা,১৫ সেপ্টেম্বর: নদীতে স্নান করতে গিয়ে মৃত কিশোরের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি সহযোগিতার হাত বাড়ালেন মালদা জেলা পরিষদের সদস্যার স্বামী ইমদাদুল হক।

উল্লেখ্য রবিবার চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বাহারাবাদ গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা বছর ১৫ কিশোর উমর ফারুক মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় বলে খবর। কিশোরের অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

জানা যায় রবিবার দুপুরে ঘটনাটি ঘটে চাঁচল থানার অন্তর্গত চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বাহারাবাদ গ্রামের কাছে মহানন্দা নদীর ঘাটে। উমর ফারুক ও সাকিল আলি দুই ভাই মহানন্দা নদীতে স্নান করতে গেলে ছোটো ভাই সাকিল বাড়ি ফিরলেও বড় ভাই ওমর ফারুকের বাড়ি ফেরা হয়নি। স্থানীয় বাসিন্দা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় ২৬ ঘন্টা পর সোমবার উদ্ধার হয় কিশোরের মৃতদেহ।

কিশোর এর মৃত্যুর খবর পেতেই মঙ্গলবার পরিবারটিকে সমবেদনা জানাতে ছুটে যান মালদা জেলা পরিষদের সদস্যার স্বামী ইমদাদুল হক। পরিবারটিকে সমবেদনা জানানোর পাশাপাশি সবরকমের সরকারি সাহয্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এমনকি ব্লক প্রশাসন থেকে একটি ঘরেরও ব্যবস্থা করে দিবেন বলে জানান।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories