Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্রী

মালদা, ০৪ মার্চ: দশম শ্রেণীর এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। ফলে চাঞ্চল্য ছড়ালো ইংলিশ বাজারের তেলিপুকুরের নেতাজি কলোনি এলাকায়। নিজের বাড়ির পাশে একটি গাছে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

খবর সূত্রে জানা গেছে, মৃত ছাত্রীর নাম শাবনাম খাতুন বয়েস (১৯)। সে ইংলিশ বাজারের প্রন্তপল্লি গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল শবনম। তারই দুই বান্ধবীকে আর্থিক সাহায্য করতে বাড়ির লোকের অজান্তে এক মহাজনের কাছ থেকে তিরিশ হাজার টাকা ধার নিয়ে, তাদের দিয়েছিল শবনম। কিছুদিনের মধ্যে সেই টাকা তার বান্ধবীরা ফেরত দিয়ে দেবে এমনটাই কথা হয়েছিল, কিন্তু মহাজনের তাগাদা আসায় সে টাকা বান্ধবীদের কাছে ফেরত চাইতে গেলে তারা টাকা ফেরত করতে অস্বীকার করেন। এই নিয়ে বচসা শুরু হয় তাদের মধ্যে। অন্যদিকে মহাজন টাকা না পাওয়ায় ,এসে উপস্থিত হন শবনমের বাড়িতে। চরম অপমানের স্বীকার হতে হয় শবনম ও তার পরিবারের লোকজন দের। এই অপমান সহ্য করতে না পারায় আত্মহত্যা করে শবনম, বলে দাবি জানান পরিবারের সদস্যবৃন্দ।
মৃতার দাদা শফিকুল ইসলাম জানান, “আমাদের অজান্তে শবনম তার বান্ধবীদের মহাজনের কাছ থেকে টাকা ধার করে তার দুই বান্ধবীদের দেয়। আর সেই টাকা তার বান্ধবীরা ফেরত করতে না পারায় বিপাকে পড়তে হয় আমার বোন শবনমকে। অপমানিত হতে হয় মহাজনের কাছে। তার দুই বান্ধবী আজ এমনটা না করলে হয়তো আমাদের বোনকে এরম অকালে ছেড়ে চলে যেতে হতো না। ” মৃত ছাত্রীর পরিবারে রয়েছেন তার মা ও তিন দাদা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories