Saturday, September 5, 2026
28 C
Kolkata

মামার বাড়ী থেকে নিখোঁজ হয়ে গেল ১৩ বছর বয়সি এক কিশোর

এনবিটিভি, নদীয়াঃ মামার বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল ১৩ বছর বয়সী এক কিশোর। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার ফকির ডাঙ্গা পঞ্চায়েতের বাহির চড়া এলাকায়। নিখোঁজ ওই কিশোরের নাম রমজান শেখ। গত রবিবার ফকির ডাঙ্গা, বাহির চড়া এলাকায় মামার বাড়ি থেকেই হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় বলে জানা গিয়েছে পারিবারিক সূত্রে।

নিখোঁজ ওই কিশোর ও তার দাদা জন্মের পর থেকে ফকির ডাঙ্গার বাহির চড়া এলাকায় মামার বাড়িতেই বসবাস করত বলে জানিয়েছেন নিখোঁজ রমজানের মামা আসাদুল শেখ।

জানা যায়, অজ্ঞাত কোন কারণবশত রবিবার বাড়ি থেকে থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার পর বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজখবর চালিয়েও রমজানের কোন হদিস না পেয়ে মঙ্গলবার নবদ্বীপ থানায় এসে নিখোঁজ ডায়েরি করেন ওই কিশোরের মামা আসাদুল শেখ।

এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে নিখোঁজ ওই কিশোরের খোঁজে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories