Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

বিজেপির নির্বাচনী সভা চলাকালীন দলীয় কার্যালয় ঘিরে কালো পতাকা তৃণমূলের

এনবিটিভি, নদীয়াঃ পৌরসভা নির্বাচন নিয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক সভা চলাকালীন হামলা। পার্টি অফিস লক্ষ করে ইট বৃষ্টি, বিজেপির গাড়ি ভাঙচুর। সেই সঙ্গে বিজেপির দলীয় কার্যালয় ঘেরাও করে কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়া গয়েশপুর থানা এলাকায়।

জানা যায় আগামী পৌরসভা নির্বাচন নিয়ে বিজেপির বনগাঁ সাংগঠনের পক্ষ থেকে নদিয়া গয়েশপুরের বউবাজার এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে একটি কর্মীসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বনগাঁর সাংগঠনিক সভাপতি রাম পদ দাস সহ শীর্ষস্থানীয় নেতারা। অভিযোগ সেখানে আচমকা হানা দেয় দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা।

বিজেপি সভাপতি রাম পদ দাস অভিযোগ করেন, “গণতন্ত্রকে হত্যা করার কাজ চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আমাদের বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। দলীয় কার্যালয় লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। সেইসঙ্গে কার্যত আমাদেরকে অফিসের মধ্যে আটকে রাখা হয়েছে।”

এ বিষয়ে গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক ঘোষ বলেন, “কয়েকদিন আগেই গয়েশপুর অঞ্চল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দাঁড়া তৃণমূল কংগ্রেস ২ জন কর্মী খুন হয়। তার রেশ এখনো কাটেনি সেই কারণে আমাদের কর্মীরা তার প্রতিবাদ জানিয়েছে মাত্র।”

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণী থানায় পুলিশ। যদিও গোটা এলাকা ঘিরে এখনো উত্তেজনা রয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories