Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ভাঙড়ে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি, উধাও কয়েক লক্ষ টাকার স্মাটফোন

এনবিটিভি ডেস্ক: ভাঙড়ের কাশিপুর থানার অন্তর্গত পাকাপোলে একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। দোকানের দেওয়াল কেটে চুরি হয়ে যায় প্রায় ২০০-২৫০ টি মোবাইল যার আনুমানিক মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পাকাপোল অঞ্চলে মঈন টেলিকমে । ভিতরে সিসি ক্যামেরা থাকা সত্বেও এই ধরনের চুরির ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

প্রসঙ্গত পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে পাকাপোল রোডের ধারের ওই মোবাইল দোকানে চুরির ঘটনা প্রকাশ্যে আসে। দোকানের মালিক জানিয়েছেন, শনিবার রাত ১১টা নাগাদ দোকান বন্ধ করা হয়। রবিবার সকাল ৯টা নাগাদ দোকান খুলে দেখেন ঘর লণ্ডভণ্ড! তারপরই দেখা যায়, দেওয়ালের একটি বড় অংশ কাটা। দোকান মালিক জানান, প্রায় ২০০-২৫০টি মোবাইল চুরি গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories