Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ফ্রিজ থেকে উদ্ধার বছর ৫০- এর এক ব্যক্তির মৃতদেহ

ফ্রিজ থেকে উদ্ধার মরদেহ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দিল্লির সিলামপুরের গৌতমপুরী এলাকায়। মূলত রেফ্রিজারেটর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলেই খবর।
উল্লেখ্য, মৃত ব্যক্তির নাম জাকির। তার বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। ইতিমধ্যেই মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্যক্তি বাড়িতে একাই থাকতেন। পরিবারের বাকি সদস্যরা আলাদা থাকতেন। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে বা তার মৃত্যু হলো কিভাবে তা খতিয়ে দেখছে পুলিশ।

ইতিমধ্যেই সন্দেহভাজনদের তালিকা তৈরি করে তদন্ত শুরু করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই ব্যক্তির এক আত্মীয় পুলিশকে ফোন করে বিষয়টি জানান।

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে ওই ব্যক্তিকে ফোন করা সত্ত্বেও তিনি ফোন ধরছিলেন না। সে কারণে বাধ্য হয়ে তিনি ওই ব্যক্তির বাড়িতে ছুটে যান। গৌতমপুরীর ওই বাড়িতে পৌঁছে তিনি ওই ব্যক্তির মৃত দেহ রেফ্রিজারেটরের মধ্যে দেখতে পান। এর পরই পুরো ঘটনা পুলিশকে সবিস্তারে জানান তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেফ্রিজারেটর থেকে উক্ত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories